Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কিউ নেট কেলেঙ্কারিতে বোমান ইরানি ও তাঁর ছেলে দানেশের নামে মামলা দায়ের

কিউ নেট কেলেঙ্কারিতে বোমান ইরানি ও তাঁর ছেলে দানেশের নামে মামলা দায়ের
মুম্বই, ৮ জানুয়ারি : ৪২৫ কোটি টাকার কিউ নেট কেলেঙ্কারিতে জড়িয়ে গেল অভিনেতা বোমান ইরানি ও তাঁর ছেলে দানেশ ইরানির নাম। মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্স উইঙ্গ (ইওডব্লু ) বোমান ও দানেস ইরানির নামে মামলা দায়ের করেছে।

ইওডব্লু-র তরফে জানানো হয়েছে, দানেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিউ নেট সংক্রান্ত ১৮ কোটি টাকার খোঁজ মিলেছে। ভারতে কিউ নেট ইন্ডিয়ার বহু প্রোমোশনাল অনুষ্ঠানেও বোমান ইরানিকে হাজির থাকতে দেখা গিয়েছে।

বোমান ইরানি দ্বিতীয় সেলিব্রিটি যাঁর নাম কিউ নেট কেলেঙ্কারিতে জড়াল

গুরপীত সিং আনন্দ নামে এক ব্যক্তি কিউ নেট কেলেঙ্কারিতে বোমান ও তার পুত্র দানেসের ভূমিকা খতিয়ে দেখার জন্য ইওডব্লু-র অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে জানায়।

যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছে তাতে, দানেস প্রচুর পরিমাণ অর্থ আয় করেছে। আমরা তাঁর ভূমিকা যাচাই করে দেখব। তবে এক্ষেত্রে তাঁর বাবার কোনও ভূমিকা নেই বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

কিন্তু মামলাকারীর বক্তব্য, গত বছরে কিউ নেটের একটি অনুষ্ঠানে বোমান ইরানি উপস্থিত ছিলেন। এবার পুলিশকে খতিয়ে দেখতে হবে শুধুই একজন অতিথি হিসাবে ওই অনুষ্ঠানে বোমান গিয়েছিলেন নাকি কিউ নেটের ব্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যদিও কিউ নেটেরে তরফে জানানো হয়েছে বোমান শুধু মাত্র একজন অতিথি হিসাবেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে আইএএস অফিসার ও অন্যান্য অতিথিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও দানেস স্বেচ্ছোয় এই সংস্থার প্রতিনিধি হয়েছে বলেও কিউ নেটের তরফে জানানো হয়েছে।

গত সপ্তাহেই পুলিশ ১০ জনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে। যাঁদের মধ্যে রয়েছেন সংস্থার কর্ণধার বিজয় এসওয়ারণ এবং প্রাক্তন বিলিয়ার্ড চ্যাম্পিয়ন মাইকেল ফেরেরা রয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+