কর্ণাটকে কংগ্রেস বিধায়ক অপহরণ ঘিরে তুলকালাম,কাঠগড়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী
কর্ণাটকে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই সরগরম হয়ে উঠছে। এদিন রাজ্য বাজেট পেশের আগের মুহূর্ত পর্যন্তও রাজনৈতিক টানাপোড়েন চলতে থাকে। বৃহস্পতিবারই শোনা গিয়েছিল যে বিজেপির অপরেশন লোটাস এখনও জারি রয়েছে।
কর্ণাটকে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই সরগরম হয়ে উঠছে। এদিন রাজ্য বাজেট পেশের আগের মুহূর্ত পর্যন্তও রাজনৈতিক টানাপোড়েন চলতে থাকে। বৃহস্পতিবারই শোনা গিয়েছিল যে বিজেপির অপরেশন লোটাস এখনও জারি রয়েছে। এদিকে, জয়ী বিধায়কদের এক রিসর্টে রেখে দিয়েছে বিজেপি, এমনই অভিযোগ ছিল কংগ্রেসের। এদিন ,এক কংগ্রেস বিধায়কের অপহরণের ঘটনায় কাঠগড়ায় তোলা হয় বিজেপির ইয়েদুরপ্পাকে।

পাশাপাশি কংগ্রেসের দাবি, বিএস ইয়েদুরাপ্পার জন্য কংগ্রেসের ওই বিধায়করা এদিন বিধানসভা বাজেটে অংশ নিতে পারেননি। যা বিধায়কদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার সামিল। এর আগে, কংগ্রেসের অবিযোগ ছিল তাঁদের ৩০ থেকে ৪০ জন বিধায়ককে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে বিজেপি।












Click it and Unblock the Notifications