গরুকে যৌন নিগ্রহের অভিযোগ যুবকের বিরুদ্ধে,দাঙ্গায় অশান্ত দেশের এই এলাকা
উত্তরাখণ্ডের পাউরি গারওয়াল জেলার সাতপুলি জ্বলছে দাঙ্গার আগুনে।
উত্তরাখণ্ডের পাউরি গারওয়াল জেলার সাতপুলি জ্বলছে দাঙ্গার আগুনে। অশান্ত এই এলাকায় সময়ে সময়ে সংঘর্ষের জেরে হিংসা ছড়াচ্ছে। ঘটনার সূত্রপাত এক গরুর যৌন নিগ্রহের ঘটনা ঘিরে।
সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ, যে সে এলাকার এক গরুকে যৌন নিগ্রহ করেছে। ২৩ বছরের ওই যুবকের বিরুদ্ধে এই অভিযোগ এনে প্রতিবাদ চলতে থাকে সাতপুলিতে। ঘটনার প্রত্যক্ষদর্শীকে নিয়ে প্রতিবাদীরা হাজির হয়ে যান থানায়। এদিকে ঘটনার জেরে এলাকা জুড়ে ছড়াতে থাকে আশান্তির আগুন।

অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে ৩৭৭ নং ধারায় আটক করেছে পুলিশ। পুলিশের তরফ থেকে এলাকাকে শান্ত রাখতে সবরকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় মোতায়েন করা হয়েছে আরও পুলিশ বাহিনী। জুলাই থেকে শুরু কের এ পর্যন্ত এই এলাকায় পর পর ৯টি দাঙ্গার ঘটনা ঘটে গিয়েছে।












Click it and Unblock the Notifications