Cold Wave: তাপমাত্রা নামল ১.৪ ডিগ্রিতে, দ্বিতীয় দফার শৈত্য প্রবাহের দাপটে মরশুমের শীতলতম দিন দেখল রাজধানী
Cold Wave: তাপমাত্রা নামল ১.৪ ডিগ্রিতে, দ্বিতীয় দফার শৈত্য প্রবাহের দাপটে মরশুমের শীতলতম দিন দেখল রাজধানী
সংক্রান্তি কাটতেই এক ধাক্কায় নামল পারদ। রাজধানী দিল্লির তাপমাত্রা নামল ১.৪ ডিগ্রিতে। মরশুমের শীতলতম দিন কাটাচ্ছে রাজধানী দিল্লি। গোটা উত্তর ভারত জুড়ে দ্বিতীয় দফার শৈত্য প্রবাহ শুরু হয়ে গিয়েছে। গত ২৩ বছরে এমন শীত দেখেনি দিল্লি। তার সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে আকাশ। প্রবল ঠান্ডা আর কুয়াশার জেরে বিপর্যস্ত জনজীবন।

মরশুমের শীতলতম দিন
রাজধানী দিল্লির তাপমাত্রা নামল ১.৪ ডিগ্রিতে। মরশুমের শীতলতম দিন দেখল রাজধানী। কনকনে ঠান্ডায় কাবু দিল্লিবাসী। ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন মানুষ। রাস্তায় যানচলাচলও কম। অধিকাংশ স্কুলেই হচ্ছে অনলাইনে। শিশুদের স্কুলে ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক অফিসই ওয়ার্ক ফ্রম হোম শুরু করে দিয়েছে। শীতেক কামড়ে কাহিল রাজধানী দিল্লি। গত কয়েক বছরে রেকর্ড পারদ পতন দেখা গিয়েছে রাজধানী দিল্লিতে।

দ্বিতীয় দফার শৈত্য প্রবাহ শুরু
দ্বিতীয় দফার শৈত্য প্রবাহ শুরু হয়ে যাবে ১৫ জানুয়ারির পর থেকেই পূর্বাভাস দিয়ে সতর্ক করেছিল আবহাওয়া দফতর। সেই মতই মকর সংক্রান্তি কাটতে না কাটতেই শুরু হয়ে গিয়েছে শৈত্য প্রবাহ। সোমবার সকাল থেকেই কনকনে ঠান্ড হাওয়ায় কাহিল দিল্লিবাসী। বেলা গড়িয়ে গেলেও সূর্যের দেখা তেমন ভাবে পাওয়া যাচ্ছে না। একদিকে ঘন কুয়াশায় ঢাকা আকাশ আরেকদিকে কনকনে ঠান্ডা হাওয়া দুয়ের দাপটে জবুথবু শহর। ইতিমধ্যেই াইএমডির পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। গোটা উত্তর ভারত জুড়ে বইছে শৈত্য প্রবাহ।

কমলা সতর্কতা জাির
আগামী তিন দিন জারি থাকবে শৈত্য প্রবাহের দাপট। আগেই আইএমডির পক্ষ থেকে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ১৮ তারিখ পর্যন্ত নামতে থাকবে তাপমাত্রা। আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছিল তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। ১৫ তারিখের পরেই দিল্লিতে তাপমাত্রা নেমে গিয়েছে ১ ডিগ্রিতে। মরশুমের শীতলতম দিন। আরও ২ িদন বাকি রয়েছে। এই ২ দিনে কতটা নামে তাপমাত্রা সেই আশঙ্কায় রয়েছেন দিল্লিবাসী। এর আগে এতটা তাপমাত্রার পতন কখনও হয়নি বলেই দাবি আবহাওয়া বিদদের।

শীতলতম জানুয়ারি
২৩ বছরে রেকর্ড ঠান্ডা পড়েছে রাজধানী দিল্লিতে। আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে জানুয়ারি মাস এই বছরে শীতলতম হবে। তার সঙ্গে কুয়াশার দাপট থাকবে। টানা ৫০ ঘণ্টা ধরে কুয়াশার দাপট জারি রয়েছে রাজধানী দিল্লিতে। ২০১৯ সালের পর যা রেকর্ড বলে জানানো হয়েছে। শুধু রাজধানী দিল্লি নয় গোটা উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে কুয়াশার দাপট জারি রয়েছে। তার সঙ্গে চলছে শৈত্য প্রবাহ। রাজস্থান, কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে তীব্র শৈত্য প্রবাহ চলছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications