কয়লা বণ্টন মামলায় অভিযুক্ত মনমোহন সিং, সমন সিবিআইয়ের বিশেষ আদালতের

নয়াদিল্লি, ১১ মার্চ : কয়লা বণ্টন কেলেঙ্কারি মামলায় নয়া মোড়। অভিযুক্ত হিসেবে এবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেই তলব করল সিবিআইয়ের বিশেষ আদালত। হাজিরার জন্য পাঠানো সমনে আগামী ৮ এপ্রিল হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওড়িশার তালবিড়া কয়লা ব্লকের বণ্টন সংক্রান্ত মামলায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা, প্রাক্তন কয়লা সচিব পিসি পারেখ, হিন্দালকো এবং তার দুই আধিকারিক শুভেন্দু অমিতাভ ও ডি ভট্টাচার্যকেও সিবিআইয়ের বিশেষ আদালত তলব করেছে। ভারতীয় দণ্ডবিধির দুর্নীতি দমন আইনে অপরাধ মূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের হয়েছে মনমোহন সিং সহ অভিযুক্তদের বিরুদ্ধে।

কয়লা বণ্টন মামলায় অভিযুক্ত মনমোহন সিং, সমন আদালতের


কয়লা বণ্টন কেলেঙ্কারি মামলায় আদালতে চূড়ান্ত রিপোর্ট পেশের পরই মনমোহন সিংকে তলব করেছে সিবিআইয়ের বিশেষ আদালত। তদন্ত চলাকালীন মনমোহন সিংকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ২০০৫ সালে কয়লা মন্ত্রকের দায়িত্বে থাকাকালীন মনমোহন সিংকে লেখা কুমার মঙ্গলম বিড়লার দুটি চিঠির প্রেক্ষিতে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে। বিড়লা ৭ মে ২০০৫ ও ১৭ জুন ২০০৫ তারিখে লেখা দুটি চিঠিতে মনমোহন সিংকে হিন্দালকোর সঙ্গে তালবিড়া কোল ব্লক যুক্ত করার আবেদন জানান।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সিবিআইয়ের সমন পাওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে কংগ্রেস শিবির। জাতীয় রাজনীতিতে এর ফলে আরও প্রাসঙ্গিকতা হারাতে পারে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+