আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকার রেজিস্ট্রেশনের দরজা খুলে যাবে
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকার রেজিস্ট্রেশনের দরজা খুলে যাবে
দেশ এবং রাজ্যে রাজ্যে চরম ভ্যাকসিন সংকটের মধ্যেই আজ থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকাকরণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। বিকেল চারটে থেকে সকলেই কো-উইন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু করতে পারবেন। ১ মে থেকে শুরু হবে এদের টিকাকরণ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণেই এই তৎপরতা বলে জানানো হয়েছে।

চরমে ভ্যাকসিন সংকট
দেশে ভ্যাকসিন সংকট ভয়ঙ্কর আকার নিয়েছে। হাসপাতালে দীর্ঘক্ষণ করোনা টিকার জন্য হাসপাতালে লাইন দিচ্ছেন মানুষ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক হাসপাতালে করোনা টিকার জন্য বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। শহর কলকাতা থেকে জেলা সর্বত্র করোনা টিকার জন্য হাহাকার করছে মানুষ। দীর্ঘক্ষণ লাইন দিয়ে টিকা না পেয়ে শেষে পথ অবরোধ বিক্ষোভের পথ বেছে নিয়েছেন তাঁরা।

রাজ্যে আছে টিকা
ভ্যাকসিন সংকট মোচনে আজই রাজ্যে আসছে ১০ লক্ষ কোভিশিল্ড। শহরে এবং জেলার হাসপাতালগুলিতে তা ভাগ করে দেওয়া হবে। ৪ লক্ষ করোনা ভ্যাকসিন রাখা হবে বাগবাজারে। আর ৬ লক্ষ করোনা ভ্যাকসিন রাখা হবে হেস্টিংসে সেন্ট্রাল সংরক্ষণাগারে। তারপরে সেই ভ্যাকসিন বণ্টন করা হবে জেলার হাসপাতালগুলিতে। আগেই ভ্যাকসিন চেয়ে চিঠি পাঠিয়েছিল রাজ্য।

কো-উইনে রেজিস্ট্রেশন
আজই কো উইনে রেজিস্ট্রেশন শুরু হবে। বিকেল চারটে থেকে সকলেই রেজিস্ট্রেশন করতে পারবেন। ১৮ বছরের উর্ধ্বে যাঁরা তাঁদের দেওয়া হবে করোনা ভ্যাকসিন। তাঁরা অনলাইনে রেিজস্ট্রেশন করতে পারবেন এই কো উইন অ্যাপের মাধ্যমে। ১ মে থেকে তাঁদের করোনা টিকা দেওয়া হবে। বিকেল চারটে থেকেই খুলে যাবে অ্যাপের দরজা। এছাড়া আরোগ্য সেতু অ্যাপ এবং উমঙ্গ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে বলে জানানো হয়েছে।

টিকা নিয়ে রাজনীতি
করোনা টিকা নিয়ে রাজনীতি করছে মোদী সরকার এমনই অভিযোগ উঠেছে। কেন্দ্র এবং রাজ্যের জন্য টিকার পৃথক দাম করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন৫ মে থেকে রাজ্যে বিনামূল্যে টিকাকরণ হবে। এদিকে কর্নাটক সরকার এবং ওড়িশা সরকার আগেই ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা িটকাকরণ বিনামূল্যে করার কথা ঘোষণা করেছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications