'মিথ' ভেঙেছে! উত্তর প্রদেশে বিনিয়োগে নতুন শিল্প বিপ্লব, দাবি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
রাজ্যে বিনিয়োগে খুশি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। . তিনি দাবি করেছেন, রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য আর নেই।
আগে উত্তর প্রদেশের নির্দিষ্ট কিছু জায়গায় বিনিয়োগ হত। আর এখন সব জায়গায় বিনিযোগ হচ্ছে। এমনটাই দাবি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। মুখ্যমন্ত্রী সম্প্রতি রাজ্যে যে হাজার কোটি বিনিয়োগ হয়েছে, তাকে নতুন শিল্প বিপ্লব বলে চিহ্নিত করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী বিনিয়োগকারী সংস্থাগুলির কাছে স্থানীয় যুবকদের দক্ষতাকে কাজে লাগাতে এবং নতুন ইউনিট তৈরির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।

বিনিয়োগে মিথ ভেঙেছে
মুখ্যমন্ত্রী দাবি করেছেন, রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে মিথ ভেঙেছে। আগে নির্দিষ্ট কিছু জায়গায় বিনিয়োগ হত। এখন রাজ্য জুড়েই বিনিয়োগ হচ্ছে। সেক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর হয়েছে বলেও দাবি করেছেন তিনি। তিনি বলেছেন, ২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকে চ্যালেঞ্জ ছিল কীভাবে রাজ্যের আঞ্চলিক আর্থিক বৈষম্য দূর করা যায়। যোদী আদিত্যনাথ বলেছেন, আগে বিনিয়োগের জন্য রাজধানী অঞ্চলকে বিবেচনা করা হত।

অন্যতম গন্তব্য উত্তর প্রদেশ
বার্জার পেইন্টসের সান্দিলার হারদোইয়ের কারখানার ভার্চুয়ালি উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিনিয়োগকারী সংস্থাগুলির তাদের উৎপাদন শুরু করার সঙ্গে সঙ্গে স্থানীয় যুবকদের দক্ষতা বৃদ্ধি করতেও ব্যবস্থা নেওয়া উচিত। ভবিষ্যতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেছেন, বার্জার পেন্টস মাত্র ৩০ মাস সময়ের মধ্যে সেখানে উৎপাদন শুরু করেছে। এতেই প্রমাণিত উত্তর প্রদেশ দেশের শিল্প বিনিয়োগের জন্য অন্যতম গন্তব্য হয়ে উঠেছে।
বার্জার পেন্টসের সিইও তথা এমডি অভিজিৎ রায় বলেছেন, এই ইউনিটটি তৈরি করতে তাদের ৬১ লক্ষের বেশি ম্যানআওয়ার লেগেছে। তাদের এই প্ল্যান্টটি সৌরশক্তি চালিত বলেও মন্তব্য করেন তিনি।

রাজ্যে শিল্পের পরিবেশ
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, রাজ্যে যে নতুন শিল্প পরিবেশ তৈরি হয়েছে, তা এই ঘটনা থেকেই পরিষ্কার। তিনি দাবি করেছেন, উত্তর প্রদেশ দেশের শিল্প বিনিয়োগের বৃহত্তম গন্তব্য হিসেবে গড়ে উঠছে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিপ্রায় অনুযায়ী, উত্তরপ্রদেশ দেশের অর্থনীতি বৃদ্ধির ইঞ্জিন হিসেবে আবির্ভূত হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, সম্প্রতি গ্লোবার ইনভেস্টর সামিটে রাজ্যের জন্য ৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে পূর্ব উত্তর প্রদেশ এবং বুন্দেলখণ্ডের জন্য বিনিয়োগ প্রস্তাব হল ৪.২৯ লক্ষ কোটি টাকা।

যুবকদের দক্ষতা বৃদ্ধি করতে পদক্ষেপ
মুখ্যমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সময়ে তাদের সরকার টাটা টেকনোলজির সঙ্গে এক চুক্তি করেছে। যেখানে নতুন বিষয়ের সঙ্গে যুবকদের দক্ষতা বৃদ্ধির দিকে নজর দেওয়া হচ্ছে। এক্ষেত্রে রাজ্যের ১৫০ টি আইটিআইকে আপগ্রেড করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সান্ডিলার হার্দোইয়ে যুবকদের দক্ষতা বৃদ্ধির কেন্দ্র তৈরির ওপরেও জোর দেন তিনি।












Click it and Unblock the Notifications