Aviation Sector In Uttar Pradesh: অ্যাভিয়েশন সেক্টরে উত্তরপ্রদেশ জুড়ে বিপ্লব ঘটেছে! বললেন যোগী
অ্যাভিয়েশন সেক্টরে উত্তরপ্রদেশ জুড়ে বিপ্লব ঘটছে! এমনটাই মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। একাধিক সেক্টরকে কেন্দ্র করে ইতিমধ্যে বেশ কয়েকটি উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। যার মধ্যে সে রাজ্যের অ্যাভিয়েশন সেক্টর খুবই গুরুত্বপূর্ণ।
উত্তরপ্রদেশে তিনটি আন্তজাতিক বিমানবন্দর রয়েছে। এই অবস্থায় সম্প্রতি একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন যোগী আদিত্যনাথ। যেখানে অ্যাভিয়েশন সেক্টরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

আর সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী যোগী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিশন অনুসারে, উত্তরপ্রদেশে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধি এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। আর সেই বৈঠকেই অ্যাভিয়েশন সেক্টর উত্তরপ্রদেশে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সেই তথ্যও তুলে ধরেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
এমনকি এই সংক্রান্ত বেশ কিছু তথ্যও বৈঠকে তুলে ধরেন তিনি। যোগী বলেন, ২০১৬-২০১৭ সালের তুলনায়, ছয় বছরে রাজ্যে পরিবহন চারগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মাল পরিবহণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ২০১৬-২০১৭ সালে, যেখানে রাজ্যে মাল পরিবহন ছিল ৫৮৯৫ মেট্রিক টন, ২০২২-২৩ সালে তা বেড়ে ২০,৮১৩ মেট্রিক টন হয়ে গিয়েছে।
যা সন্তোষজনক বলেই মন্তব্য করেছেন যোগী। একই সঙ্গে উত্তরপ্রদেশে যাত্রী সংখ্যাও বেড়েছে। বিমান সংস্থাগুলি উত্তরপ্রদেশ থেকে দেশ এবং বিদেশে বিমান চালাচ্ছে। আর সেভাবে যাত্রী যাতায়াতও বাড়ছে। ২০২২-২৩ সালে ৯৬ লাখেরও বেশি যাত্রী বিমান পরিবহনের সুবিধা নিয়েছে বলেও ওই বৈঠকে মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ।
তবে আগামীদিনে যাত্রী পরিবহনের পাশাপাশি যাত্রী সুরক্ষা এবং সাছন্দের উপরও জোর দেওয়ার কথা বলেছেন তিনি। অন্যদিকে প্রয়াগরাজে আরও একটি আন্তজাতিক বিমানবন্দর তৈরি হচ্ছে। কুম্ভের আগে যাতে এই বিমানবন্দর শুরু করা যায় সেই কথা জানিয়েছেন যোগী। একই সঙ্গে এই বিমানবন্দরে লাউঞ্জের ক্ষমতা তিনশো থেকে বাড়িয়ে চার শো করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রদেশে হেলিকপ্টার সুবিধা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেওয়ার বিমানবন্দরের সংযোগ উন্নত করতে এবং আরআরটিএস বা লাইট, মেট্রোর ব্যবস্থা করতেও বলেছেন যোগী।












Click it and Unblock the Notifications