মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছি ঘোষণা করেই কান্নায় ভেঙে পড়লেন ইয়েদুরাপ্পা, বিকেলে রাজ্যপালের সঙ্গে সাক্ষাত
মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা করছেন ইয়েদুরাপ্পা, বিকেলে রাজ্যপালের সঙ্গে সাক্ষাত
কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিএস ইয়েদুরাপ্পা। তিনি নিজেই ঘোষণা করেছেন সেকথা। বিকেল চারটে নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যেতে চলেছেন তিনি। কর্নাটকের মুখ্যমন্ত্রী বদল করতে চলেছেন তিনি এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল আগে থেকেই। ইয়েদুরাপ্পাকে বদল করার পরিকল্পনা চলছিল গত কয়েকদিন ধরেই। সেই জল্পনার অবসান ঘটালেন ইয়েদুরাপ্পা নিজেই।

পদত্যাগ করলেন
কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত ঘোষণার আগেই সরে দাঁড়ালেন ইয়েদুরাপ্পা। নিজেই পদত্যাগ করার কথা ঘোষণা করে কান্নায় ভেঙে পড়েন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে আজই ইয়েদুরাপ্পার ২ বছর পূর্ণ হল। সেই উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন ইয়েদুরাপ্পা। তারপরেই কান্নায় ভেঙে পড়েন তিনি। অশ্রুত সিক্ত কণ্ঠে ইয়েদুরাপ্পা জানান, আজই মধ্যাহ্নভোজনের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন তিনি।

কী বলেছেন ইয়েদুরাপ্পা
ইয়েদুরাপ্পা আবেগতাড়িত কণ্ঠে বলেন, অটলবিহারী বাজপেয়ী যখন আমাকে কেন্দ্রীয় মন্ত্রী হতে বলেছিলেন, তখন রাজি হইনি। বলেছিলাম কর্নাটকের জন্য কাজ করতে চাই। তারপর যখন সেই পদে সত্যিই পেয়েছিলাম তখন প্রতিটি মুহূর্ত আমার কাছে ছিল অগ্নিপরীক্ষার মতো। কর্নাটকের মুখ্যমন্ত্রীর এই বয়ান যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী পদে থাকার সময় তাঁর উপর যে যথেষ্ট চাপ ছিল সেটা তিনি প্রকাশ করে ফেলেছেন।

রাজভবনে ইয়েদুরাপ্পা
আজই িবকেল চারটের সময় রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দিতে পারেন তিনি। জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই তাঁকে পদ থেকে সরানোর জন্য জল্পনা চলছিল। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নাকি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছিল। তাঁর দলের বিধায়করাই ইয়েদুরাপ্পার বিরুদ্ধে গিয়ে নাড্ডার কাছে নালিশ জানিয়ে এসেছিলেন।

কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী
লিঙ্গায়েত কোনও েনতা না ব্রাহ্মণ সন্তান কে বসবেন কর্নাটকের মুখ্যমন্ত্রীর আসনে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। একাধিক নাম উঠে আসছে। তারমধ্যে সবথেেক বেশি শোনা যাচ্ছে প্রহ্লাদ যোশীর নাম। সত্যি তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসানো হল ১৯৪৪ সালের পর প্রথম কোনও ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী পেতে চলেছে কর্নাটকা।












Click it and Unblock the Notifications