গুরুগ্রামের পর বেঙ্গালুরু, এবার হস্টেলের বাথরুমে মিলল ছাত্রের দেহ
বেঙ্গালুরুর একটি হস্টেলে এক ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
হরিয়ানার রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঘটনা নিয়ে কিছুদিন আগে হইচই হয়েছে। তবে এই ধরনের ঘটনার যে কোনও বিরাম নেই তা ফের একবার স্পষ্ট হয়ে গিয়েছে। এবার বেঙ্গালুরুর একটি হস্টেলে এক ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

বেঙ্গালুরুর বেলান্দুরের একটি হস্টেলে শনিবার ঘটনাটি ঘটেছে। পুলিশ এখনও নিশ্চিত নয় কীভাবে মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তা সামনে এলেই আসল ঘটনা বোঝা যাবে।
পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম সার্থক পুরানিক। তাঁর বাড়ি কর্ণাটকের ধারওয়ারে। দ্বাদশ শ্রেণির ছাত্র সার্থক গত দুই বছর ধরে হস্টেলের ঘরে থাকত।
শনিবার ভোরে এই ঘটনাটি সকলের নজরে আসে। সার্থক অনেকক্ষণ বাথরুমে গিয়ে না আসার ফলে বাকী ছাত্ররা বাথরুমে গিয়ে দেখে সার্থক বাথরুমের ভিতরে রয়েছে। এবং ভিতর থেকে দরজা বন্ধ। একজন ছাত্র ভেন্টিলেটর থেকে উঁকি দিয়ে দেখে সার্থকের দেহ মাটিতে পড়ে রয়েছে।
ঘটনার সঙ্গে সঙ্গে হস্টেলের কর্মীদের ডাকা হয়। এরপরে দরজা খুঁজে সার্থককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় সেন্ট জন্স হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
যে স্কুলের হস্টেলে এই ঘটনা ঘটেছে সেই চৈতন্য টেকনো স্কুল ও কলেজের প্রিন্সিপাল অপর্ণা ঝা রবিবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনা জানতেন না। পরে জানতে পেরে শোকপ্রকাশ করেন।












Click it and Unblock the Notifications