Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উত্তপ্ত মণিপুর, দাউ দাউ করে জ্বলছে মুখ্যমন্ত্রীর উদ্বোধনস্থল! বন্ধ ইন্টারনেট

উত্তপ্ত মণিপুর! মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান স্থলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উত্তেজিত জনতার। আজ শুক্রবার চূরাচাঁদপুর জেলায় মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

কিন্তু উত্তেজিত জনতা অনুষ্ঠানস্থলে আগুন ধরিয়ে দেয় বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের দাবি, এলাকাতে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে। চূরাচাঁদপুর সহ গোটা মণিপুর জুড়েই নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রত্যেকটি জায়গাতে পুলিশ পিকেটিং রয়েছে।

উত্তপ্ত মণিপুর, দাউ দাউ করে জ্বলছে মুখ্যমন্ত্রীর উদ্বোধনস্থল!

এছাড়াও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ওই এলাকাতে মুখ্যমন্ত্রী একটি জিম এবং খেল উদ্যান উদ্বোধন করার কথা ছিল। ইতিমধ্যে ঘটনাস্থলের একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ব্যাপক মানুষ উদ্বোধনস্থলে জড়ো হয়েছেন।

শুধু তাই নয়, ব্যাপক ভাঙচুর করতেও দেখা গিয়েছে উত্তেজিত জনতাকে। চেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ভাঙচুর শেষে সেখানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। তবে এই ঘটনার পরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বাতিল করা হয়েছে কিনা তা এখনও সিএমও কিচবু জানায়নি বলেই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর দফতর পুরো বিষয়টি মনিটারিং করছে বলেও জানা গিয়েছে।

উত্তপ্ত মণিপুর

তবে প্রকাশিত খবর বলছে, এই ঘটনা স্থানীয় আদিবাসী সংগঠন Triabl Leaders Forum -এর তরফে দেখানো হচ্ছে বিজেপি সরকার সংরক্ষিত এবং সংরক্ষিত বন এবং হ্রদগুলির উপর একটি সমীক্ষা করছে। আর তা নিয়ে আপত্তি আন্দোলনকারীদের। শুধু তাই নয়, বিজেপি সরকার ধর্মস্থলগুলিকে সম্মান দিচ্ছে না।

এমনকি চার্চেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। কার্যত কোনও রাস্তা না দেখেই মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান স্থলে হামলা চালাতে কার্যত একপ্রকাশ বাধ্য তাঁরা হয়েছে বলেও দাবি আন্দোলনকারীদের।

ইতিমধ্যে আন্দোলনকারীদের তরফে একটি বিবৃতিও জারি করা হয়েছে। যেখানে বনধের ডাকও দেওয়া হয়েছে সে জেলায়। সকাল ৮ থেকে শুরু হয়েছে এই বনধ। ইতিমধ্যে বেশ কিছু ছাত্র সংগঠনও আদিবাসী ওই সংগঠনকে সমর্থন জানিয়েছে। সংগঠনেরর অভিযোগ, বিজেপি সরকার আদিবাসী মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে।অপমান করছে।

বলে রাখা প্রয়োজন, গত মাসে মণিপুরে তিন চার্চকে ভেঙে দেওয়া হয়। সরকার অবৈধ ভাবে নির্মাণ করেছে বলে দাবি করে। যা নিয়ে হাইকোর্টে মামলাও হয়। আর এরপরেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে রয়েছে ব্যাপক উত্তেজনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+