অযোধ্যা থেকে সবরিমালা! রঞ্জন গগৈয়ের অবসরের আগে 'সুপ্রিম' চ্যালেঞ্জে কোন মামলাগুলি

হাতে থাকবে ১০ টি কর্মদিবস। তার মধ্যে দিতে হবে দেশের ৫ টি হাইভোল্টেজ মামলার রায়। আগামী ১৭ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর নিতে চলেছেন। তার আগে একাধিক মামলা রয়েছে তাঁর সামনে।

হাতে থাকবে ১০ টি কর্মদিবস। তার মধ্যে দিতে হবে দেশের ৫ টি হাইভোল্টেজ মামলার রায়। আগামী ১৭ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর নিতে চলেছেন। তার আগে একাধিক মামলা রয়েছে তাঁর সামনে। যার রায় ঘিরে ক্রমই চড়ছে পারদ। একনজরে দেখে নেওয়া যাক ১০ দিনে ৫ টি কোন কোন হাইভোল্টেজ মামলার রায় দিতে চলেছেন রঞ্জন গগৈ।

অযোধ্যা মামলা

অযোধ্যা মামলা

টানা ৪০ দিন ধরে প্রতিটি দিন চলেছে অযোধ্যা মামলার শুনানি। শুনানির শেষ দিনে আদালত কক্ষে চলা নাটকীয় মোড় নিয়েও খবর কিছু কম হয়নি। আদালতকক্ষে চিফ জাস্টিসের সামনে ছিঁড়ে ফেলা হয় হিন্দু মহাসভার পেশ করা ম্যাপ। আর এই হাইভোল্টেজ মামলার রায় ছুটির পর সুপ্রিম কোর্ট খুলতেই প্রকাশ্যে আসবে।

 সবরিমালা মামলা

সবরিমালা মামলা

ঐতিহাসিক রায়ে ২০১৮ সালে কেরলের সবরিমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশকে নিশ্চিত করে সুপ্রিম কোর্ট। সেই রায়ের প্রেক্ষিতে একের পর এক পিটিশন দায়ের হতে থাকে । ৬৫ টি পিটিশনে প্রশ্ন তোলা হয় যে কেন সবরিমালা মন্দির ইস্যুতে নাক গলাচ্ছে সুপ্রিমকোর্ট। ফলে এই পিটিশনগুলিও চ্যালেঞ্জ হিসাবে রয়েছে রঞ্জন গগৈয়ের সামনে।

রাফায়েল মামলা

রাফায়েল মামলা

গত ১০ মে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নেতৃত্বে চলা মামলায় একটি জয়েন্ট রিভিউ প্লি ফাইল করা হয়েছে আইজীবী প্রশান্ত ভূষণ, অরুণ শৌরি, যশবন্ত সিনহার তরফে। আর এই মামলা ছিল রাফায়েল সম্পর্কিত মামলা।

রাহুল গান্ধীকে ঘিরে মামলা

রাহুল গান্ধীকে ঘিরে মামলা

বিজেপি নেত্রী মীনক্ষি লেখি এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার রায় এখনও প্রকাশ্যে আসা বাকি। এটিও রঞ্জন গৈগের কাছে একটি বড় চ্যালেঞ্জ।

ফিনান্স অ্যাক্ট

ফিনান্স অ্যাক্ট

ফিনান্স অ্যাক্ট -এর সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তুলে ২০১৭ সালে একটি মামলার রায় রিজার্ভে রাখেন চিফজাস্টিস। মূলত , সংসদে পাশ হওয়া "মানি বিল' এর প্রেক্ষিতে এই ইস্যু নিয়ে প্রশ্ন তোলা হয়। সেই মামলার রায়ও প্রকাশ্যে আসা বাকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+