বিদ্রোহীকেই সুপ্রিম কোর্টে নিজের উত্তরসূরি বাছলেন মুখ্য বিচারপতি দীপক মিশ্র
সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি রঞ্জন গগৈ হতে চলেছেন দেশের নতুন মুখ্য বিচারপতি।
সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি রঞ্জন গগৈ হতে চলেছেন দেশের নতুন মুখ্য বিচারপতি। তাঁর নাম সুপারিশ করলেন বর্তমান মুখ্য বিচারপতি দীপক মিশ্র। কেন্দ্রের কাছে নিজের সুপারিশের কথা জানিয়ে দিয়েছেন তিনি।

অবসরের আগে মুখ্য বিচারপতি পদে যিনি থাকেন তিনি তাঁর উত্তরসুরীর নাম কেন্দ্র সরকারের কাছে সুপারিশ করে দিয়ে যান। এটাই প্রথা। আগামী ২ অক্টোবর বিচারপতি দীপক মিশ্র অবসর নেবেন। তাঁর আগে বিচারপতি গগৈ এর নাম সুপারিশ করে দিলেন তিনি।
প্রথা মেনে কেন্দ্রীয় আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ গত মাসে চিঠি লিখে মুখ্য বিচারপতির কাছে নাম সুপারিশ করার আহ্বান জানান। সেই প্রেক্ষিতেই চিঠি দিয়ে নিজের সুপারিশের কথা দীপক মিশ্র জানিয়েছেন।
এই সুপারিশ গৃহীত হলে আগামী ২ অক্টোবর রঞ্জন গগৈ মুখ্য বিচারপতি পদে শপথ নেবেন। ২০১৯ সালের ১৭ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা।
প্রসঙ্গত, এবছরের শুরুতে বিচারপতি মিশ্রর বিরুদ্ধে যে চারজন বিচারপতি বিদ্রোহ ঘোষণা করেছিলেন তার মধ্যে একজন ছিলেন রঞ্জন গগৈ। সুপ্রিম কোর্টের পরিচালন নিয়ে প্রশ্ন তুলে মুখ্য বিচারপতি দীপক মিশ্রকে আক্রমণ শানিয়েছিলেন তাঁরা। সেই দলে বাকী তিনজন হলেন বিচারপতি জে চেলারামেশ্বর, এমবি লোকুর ও কুরিয়েন জোসেফ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications