জায়রা ওয়াসিম-হেনস্থাকাণ্ডে রিপোর্ট তলব কেন্দ্রের,কাশ্মীরী অভিনেত্রীর জন্য সরব মুখ্যমন্ত্রী

অভিনেত্রী জায়রা ওয়াসিমের শ্লীলতাহানিকাণ্ডে এবার রিপোর্ট তলব করল অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক।

অভিনেত্রী জায়রা ওয়াসিমের শ্লীলতাহানিকাণ্ডে এবার রিপোর্ট তলব করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। মন্ত্রকের ডিরেক্টরেট জেনারেলের তরফে এই রিপোর্ট তলব করা হয়েছে। উল্লেখ্য, এর আগে দিল্লি থেকে মুম্বইগামী রাতের বিমানে 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী জায়রার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ রয়েছে তাঁর এক সহযাত্রীর বিরুদ্ধে।

জায়রা ওয়াসিমের হেনস্থাকাণ্ডে রিপোর্ট তলব কেন্দ্রের,কাশ্মীরী এই মেয়ের জন্য সরব কাশ্মীরের মুখ্যমন্ত্রী

সেই অশালীনতার ঘটনার কথা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন জায়রা। এরপরই উঠে আসে সমালোচনার ঝড়। তড়িঘড়ি জায়রাকে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়ে তদন্ত করার কথা ঘোষণা করে ওই বিমানের কর্তৃপক্ষ। তারা জানান, বিমান যখন অবতরণ করা হচ্ছিল তখন জায়রা ওই ব্যক্তির অশালীনতা নিয়ে সরব হন। তবে জায়রাকে যাবতীয় সাহায্য করতে এগিয়ে এসেছে ওই বিমান পরিষেবা সংস্থা ভিস্তারা। এদিকে মুম্বইতে জায়রার রেকর্ড বয়ান করে মুম্বই পুলিশ ঘটনার প্রেক্ষিতে পকসো আইনে মামলা রুজু করে। যদিও জায়রা বা তাঁর পরিবারে তরফে কোনও অভিযোগ দায়ের করা হবে না বলে জানানো হয়।

এদিকে, ঘটনার প্রেক্ষিতে গর্জে ওঠেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কাশ্মীরি মেয়ে জায়রার সঙ্গে ঘটে যাওয়া এই নক্যারজনক ঘটনার প্রেক্ষিতে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে, বিশ্বসুন্দরী মানুশী চিল্লর থেকে শুরু করে কুস্তিগীর ববিতা ফোগত সকলেই জায়রার সমর্থনে সরব হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+