২০১৯ নাগরিকত্ব বিল : রাজ্যসভার জন্য 'শক্তিশেল তৈরি বিজেপির!কোন যোদ্ধাদের নিয়ে ঝাঁপাবে গেরুয়া দল

২০১৯ নাগরিকত্ব সংশোধনী বিল: রাজ্যসভার জন্য 'শক্তিশেল তৈরি বিজেপি শিবিরে! কোন যোদ্ধাদের নিয়ে ঝাঁপাবে গেরুয়াদল

আর মাত্র কিছু ক্ষণের অপেক্ষা। তার পরই রাজ্যসভায় পেশ হবে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। লোকসভায় ইতিমধ্যেই ৩১১ টি ভোট নিয়ে এই বিল ইস্যুতে যুদ্ধ জয় করে ফেলেছে পদ্ম শিবির। এবার অপেক্ষা রাজ্যসভার জন্য। সেখানে রাজনৈতিক অঙ্ক ঠিক করতে এদিন সকালে বিজেপির পরিষদীয় দলের বৈঠক বসে। আর সেখানেই বিজেপির সদস্যরা ঠিক করে ফেলেন এদিনের গেমপ্ল্যান।

 রাজ্যসভায় পৌঁছে গেলেন অমিত শাহ

রাজ্যসভায় পৌঁছে গেলেন অমিত শাহ

এদিন ১২ টায় বিল প্রস্তাবের আগে রাজ্যসভায় সকাল ১১:৪০ মিনিট নাগাদ পৌঁছে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, এদিন রাজ্যসভায় 'ম্যান অফ দ্যা মোমেন্ট' হতে চলেছেন বলে মনে করছে বিজেপি শিবির। এর আগে এদিন বিজেপি শিবিরের বিশেষ বৈঠক সম্পন্ন হয় দিল্লির হেড কোয়ার্টারে।

 ১০ যোদ্ধাকে নিয়ে ঝাঁপাবে বিজেপি

১০ যোদ্ধাকে নিয়ে ঝাঁপাবে বিজেপি

এদিন বিজেপির বিশেষ বৈঠকে ঠিক হয়, রাজ্যসভা চ্যালেঞ্জ ওতরাতে ১০ জন বক্তাকে নিয়ে বিরোধীদের সঙ্গে সম্মুখ সমরে নামবে বিজেপি। বক্তাদের মধ্যে থাকছেন বিজেপির কার্যকরী সভাপতি তথা রাজ্যসভার সাংসদ জেপি নাড্ডা, থাকছেন সাংসদ বিনয় সাহাাসরাবুদ্ধে, ভূপেন্দ্র যাদবের মতো বক্তারা।

সংসদীয় দলের বৈঠক ও সমর্থমের অঙ্ক

সংসদীয় দলের বৈঠক ও সমর্থমের অঙ্ক

রাজ্যসভায় এই বিল পাশের জন্য বিজেপির প্রয়োজনীয় ভোট অঙ্কে সমর্থন রয়েছে অকালি দল, জেডিইউ, এআইএডিএমকের। কারণ তাঁরা এনডিএর শরিক দল। জোটের বাইরে থেকে সমর্থন রয়েছে টিডিপি, ওয়াইএসআর কংগ্রেস, বিজেডির। তবে এই বিল রাজ্যসভায় পাশের ক্ষেত্রে বিজেপির কাছে 'কাঁটা' হতে পারে পূর্বতন এনডিএ শরিক শিবসেনা। এবার শিবসেনার সর্বশেষ অবস্থান কী হয় , সেদিকে নজর গোটা দেশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+