China Vs India: ভারতের ভূগর্ভে প্রবেশ করেছে চিন! আকসাই চিন ক্রমেই চ্যালেঞ্জ হয়ে উঠছে ইন্ডিয়ান আর্মির
চিন ভারতের অরুণাচল প্রদেশের একাধিক অংশকে তাদের বলে দাবি করে না মানচিত্র প্রকাশ করেছে। সেই বিতর্কের মাঝেই আকসাই চিন নিয়ে ভারতীয় সেনাবাহিনীর কাছে নয়া চ্যালেঞ্জ উপস্থিত হল। চিনের লাল ফৌজ আকসাই চিনের ভূ-গর্ভে প্রবেশ করেছে বলে বেশ কিছু উপগ্রহ চিত্র সামনে এসেছে।
চিন আকসাই চিনের ভূগর্ভে প্রবেশ করায় ভারতীয় সেনাবাহিনীর কাছে চ্যালেঞ্জ আরও কঠিন হবে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পূর্বে ভারত এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে। কিন্তু সেখানে চিন আধিপত্য বিস্তার করে নেওয়া ভারতের সেনাবাহিনীর কাছে চিন্তার বিষয় হয়ে উঠেছে।

উত্তর লাদাখের ডেপসাং সমভূমি থেকে ৬০ কিলোমিটার পূর্বে চিনা বাহিনী সৈন্য ও অস্ত্রশস্ত্রের জন্য একাধিক শক্তিশালী আশ্রয়কেন্দ্র ও বাঙ্কার নির্মাণের জন্য একটি সরু নদী উপত্যকা বরাবর পাহাড়ের ধারে টানেল এবং খাদ রোদাই করা শুরু হয়েছে। আন্তর্জাতিক ভূ-গোয়েন্দা বিশেষজ্ঞরা এক সপ্তাহের বেশি সময় ধরে নদী উপত্যকার উভয় তীরে রকফেসে ১১টি পোর্টাল বা শ্যাফ্টের উপস্থিতি শনাক্ত করেছে।
মঙ্গলবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, নতুন মানচিত্রে অরুণাচল প্রদেশ এবং বিতর্কিত আকসাই চিনকে মানচিত্রে অন্তর্ভুক্ত করে ওই ভারতীয় ভূখণ্ডকে নিজের বলে দাবি করেছে চিন। ভারত তা অস্বীকার করেছে। ওই অংশগুলি চিনের নয়। চিন যতই চেষ্টা করুক, ওরা ওই জায়গা দখল করতে পারবে না। ওই ভূখণ্ড ভারতের।
বিশেষজ্ঞরা আকসাই চিনে লাল ফৌজের তৎপরতা নিয়ে উদ্বিগ্ন। সীমান্তের কাছাকাছি জায়গায় ভূগর্ভস্থ পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে ভারতীয় বিমানবাহিনীর সুবিধাজনক অবস্থানকে চ্যালেঞ্জ করছে। গালওয়ান সংঘর্ষের ভারতীয় সেনাবাহিনী নিরাপত্তা আরও বাড়িয়েছে। চিনের মোকাবিলা প্রস্তুত রয়েছে সর্বদা। ভারতীয় সেনাবাহিনী তীক্ষ্ণ নজর রাখছে চিনের তিব্বত সীমান্তে মোতায়েন নিয়ে।
আকসাই চিনের ক্রিয়াকলাপকে বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্যই করা হয়েছে। এটা স্পষ্ট যে চিন একটি পূর্ণ মাত্রার সামরিক অভ্যুত্থান ঘটিয়ে সম্ভাব্য হামলার তোড়জোড় করছে। তবে ভারতও প্রস্তুত জবাব দিতে। বারত প্রতিরক্ষা নীতি প্রয়োগ করেছে সেই ক্ষেত্রে।












Click it and Unblock the Notifications