প্যাংগং সো উপলক্ষ্য মাত্র! বেজিংয়ের আসল টার্গেট ডেপসাং উপত্যকা, কোন জাল বুনছে লালফৌজ
প্যাংগং সো উপলক্ষ্য মাত্র! বেজিংয়ের আসল টার্গেট ডেপসাং উপত্যকা, কোন জাল বুনছে লালফৌজ
গত কয়েক মাস ধরে বেিজং লাদাখে যে আস্ফালন করে চলেছে তার আসল উদ্দেশ্য ফাঁস হয়ে হিয়েছে। প্যাংগং সো হ্রদ সংলগ্ন এলাকাকেই কেন টার্গেট করেছে বেজিং। তার আসল উদ্দেশ্যটা ফাঁস হয়ে গিয়েছে। প্যাংগং সো হ্রদের অন্তরালে লালফৌজেপ আসল নজর রয়েছে ডেপসাং উপত্যকা। সেখানেই আসল বিরোধ তৈরি হয়েছে ভারতীয় সেনার সঙ্গে।

টার্গেট ডেপসাং প্লেন
প্যাংগং সো হ্রদ এলাকায় জবর দখলের আগে প্যাংগং সো হ্রদকেই টার্গেট করে এগোচ্ছে বেজিং। প্যাংগং সো হ্রদের কাছেই রয়েছে ডেপসাং প্লেন। গত এপ্রিল মাস থেকে সেই ডেপসাং প্লেনই দখল করে রয়েছে লালফৌজ। ভারতীয় সেনাকে পেট্রোলিং করতে দিচ্ছে না। সেখান থেকে ভারতীয় সেনার নজর ঘোরাতেই এলএসির অন্য এলাকা গুলিতে অশান্তি তৈরি করছে লালফৌজ।

পেট্রোলিং-এ বাধা
পেট্রোলিংয়ে বাধা দিয়ে চলেছে লালফৌজ। কিছুতেই ডেপসাং প্লেনের ১০,১১,১১এ, ১২, ১৩ নম্বর পেট্রোলিং পয়েন্টে ভারতীয় সেনাকে প্রবেশ করতে দিচ্ছে না চিনা ফৌজ। ডেপসাং প্লেনের বটলনেক বা ওয়াই জংশনে ক্যাম্প করে রয়েছে চিনা বাহিনী। সেই এলাকাতেই চিন ৯৭২ কিলোমিটার এলাকা নিজেদের বলে দাবি করে চলেছে।

বিপুল সেনা মোতায়েন
সেখানে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে লালফৌজ। ১২,০০০-র বেশি সেনা মোতায়েন করা হয়েছে। ট্যাঙ্ক, আর্টিলারি বন্দুক, এছাড়াও একাধিক অস্ত্র এবং অত্যাধুনিক সমরাস্ত্র মজুত করেছে লালফৌজ। তাতেই প্রবল আপত্তি জানিয়েছে ভারতীয় ফৌজ। পাল্টা ভারতও সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।

পাকিস্তানের সঙ্গে যোগ
পাকিস্তানের সঙ্গে নতুন করে যোগাযোগ বাড়িয়েছে বেজিং। যাতে ভারতের উপর নতুন করে চাপ তৈরি করা যায় সেকারণেই নতুন করে ছক কষছে বেজিং। নিয়ন্ত্রণ রেখা বরাবর নতুন করে চাপ তৈরি করার কৌশল নিয়েছে পাকিস্তান এবং চিন।












Click it and Unblock the Notifications