অরুণাচলের RALP অংশে উদ্বেগ বাড়ছে ভারতের! টানেল, রাস্তা সহ অনেক কিছু সাজিয়ে সেনাকে চ্যালেঞ্জ চিনের
লাদাখ সীমান্তে সংঘাতের পর থেকেই চিনকে নিয়ে বিশেষভাবে সতর্ক ভারত। লাদাখের পাশাপাশি অরুণাচল প্রদেশের সীমান্তেও বেড়েছে সচেতনতা। তাওয়াং সেক্টর জুড়ে ভারতের রণসজ্জা চোখে পড়ার মতো।
লাদাখ সীমান্তে সংঘাতের পর থেকেই চিনকে নিয়ে বিশেষভাবে সতর্ক ভারত। লাদাখের পাশাপাশি অরুণাচল প্রদেশের সীমান্তেও বেড়েছে সচেতনতা। তাওয়াং সেক্টর জুড়ে ভারতের রণসজ্জা চোখে পড়ার মতো।
কিন্তু সেনাবাহিনীর একাংশ মনে করছে, অরুণাচল প্রদেশের বাকি অংশকেও সমান গুরুত্ব দেওয়া উচিৎ। বাকি অংশের সীমান্ত ঘেঁষে যে ভাবে নির্মাণ গড়েছে চিন, তা উদ্বেগের বিষয় বলেই মনে করছেন আধিকারিকেরা।

সীমান্ত ডুড়ে টহলদারি বাড়িয়েছে চিন
অরুণাচল প্রদেশের সীমান্ত ডুড়ে টহলদারি বাড়িয়েছে চিন। বিশেষত আসাফিলা এলাকার কাছে অনেক চিনা নির্মাণ চোখে পড়ছে বলে জানিয়েছেন দুই অফিসার। এক আধিকারিক জানান, ওই এলাকায় চিন টহলদারি দিতে এসেছিল। পরে তারা কিছু চিহ্ন রেখে যায় সেখানে। তাঁবু ও আরও কিছু জিনিসপত্র সেখানে পড়ে থাকতে দেখা যায়।

সীমান্ত জুড়ে রাস্তা নির্মাণ করেছে চিন
আর এক আধিকারিক জানান, সীমান্ত জুড়ে রাস্তা নির্মাণ করেছে চিন। অরুণাচল প্রদেশের কামেং এলাকা অর্থাৎ উত্তর ও দক্ষিণ কামেং বাদ দিয়ে বাকি অংশকে RALP (Rest of the Arunachal Pradesh) বলে চিহ্নিত করে সেনাবাহিনী। আর সেই অংশ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।

RALP এলাকার কাছাকাছি আসছে চিন
জানা গিয়েছে ক্রমশ এই RALP এলাকার কাছাকাছি আসছে চিন। আরও এক আধিকারিক জানান, ওই অঞ্চলে দেখা যাচ্ছে টানেল, রাস্তা সহ আরও অনেক কিছু সাজিয়ে ফেলেছে চিন। গত কয়েক মাসেও চিনের এই সব কাজকর্ম চোখে পড়েছে। সম্প্রতি ইস্টান্র আর্মি কমান্ডার লেফট্যানেন্ট মনোজ পান্ডে জানিয়েছেন, লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল জুড়ে চিনা বাহিনী উপস্থিতি বেড়েছে।

লালফৌজের সামরিক ঘাঁটি তৈরি হয়েছে
বেশ কিছুদিন ধরেই ভারতীয় সীমান্ত জুড়ে সেনা বাড়াচ্ছে বেজিং। শুধু তাই নয়, সীমান্ত ঘেঁষে পরপর লালফৌজের সামরিক ঘাঁটি তৈরি হয়েছে বলেও সূত্রের খবর। পাল্টা রণসজ্জা তৈরি করে ভারতের তরফেও চলছে প্রস্তুতি। শুধু তাই নয়, বফোর্স থেকে শুরু করে একাধিক সামরিক অস্ত্রও চিনের দিকে তাক করে রেখেছে ভারত। সীমান্ত ঘেঁষে নামানো হয়েছে একের পর এক যুদ্ধবিমান।

পাল্টা প্রস্তুতি ভারতের
জানা গিয়েছে, চিনুকের মতো হেলিকপ্টার থেকে শুরু করে ultra-light howitzers বা কামানও মোতায়েন করা হয়েছে তিব্বত সহ একাধিক সীমান্তে। লাগাতার চিনা উস্কানি রুখতে ভারতের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, গত প্রায় ১৭ মাসের বেশি সময় ধরে অচলাবস্থা জারি রয়েছে পূর্ব লাদাখে। চিনা আগ্রাসন কমলেও এখনও বন্ধ হয়নি। আগ্রাসী মেজাজে নিত্য-নতুন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে লালফৌজকে। সেনা ঘাঁটি থেকে একাধিক নির্মান কাজ চালাচ্ছে চিন। এই অবস্থায় এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications