ভারতের ভূখণ্ড দখল করেছে চিন, রাহুলের প্রশ্নের জবাবে স্বীকারোক্তি লাদাখের বিজেপি সাংসদের

বিগত একমাস ধরে চলছে লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি। এই আবহে পরিস্থিতি স্বাভাবিক করতে এদিন দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয় লেফটেন্যান্ট জেনারেল স্তরের বৈঠক। প্রথমে আটটায় সেই বৈঠক শুরু হওযার কথা থাকলেও পরে গিয়ে তা শুরু হয় দুপুর দুটোয়।

ভারত, চিন উভয় পক্ষই গালওয়ান থেকে সেনা সরিয়ে নিয়েছে

ভারত, চিন উভয় পক্ষই গালওয়ান থেকে সেনা সরিয়ে নিয়েছে

এরপর সোমবার ভারত, চিন উভয় পক্ষই লাদাখ সীমান্তের গালওয়ান থেকে সেনা সরিয়ে নিয়েছে বলে খবর আসে। গালওয়ান এলাকা থেকে প্রায় ২.৫ কিমি পিছু হটল চিনের পিপল লিবারেশন আর্মির সেনা দল। ভারতও তাদের সেনাকে সরিয়ে নিয়েছে। জানা গেছে, গালওয়ানের পেট্রোলিং পয়েন্ট ১৪, পেট্রোলিং পয়েন্ট ১৫, হট স্প্রিং এলাকা সহ আরও কয়েকটি জায়গা নিয়ে দুই দেশের সেনার তরফে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সীমান্ত নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে তোপ দাগেন রাহুল গান্ধী

সীমান্ত নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে তোপ দাগেন রাহুল গান্ধী

তবে এরই মধ্যে ফের লাদাখ সীমান্ত নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে তোপ দাগেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লাদাখ সীমান্তে চিনা সেনার বাড়বাড়ান্ত নিয়ে প্রথম থেকেই কেন্দ্রকে কোণঠাসা করার পন্থা নিয়েছেন রাহুল গান্ধী। এর আগে অমিত শাহ, রাজনাথ সিংয়ের বিরুদ্ধে চিন পরিস্থিতি নিয়ে পরপর তোপ দেগেছেন রাহুল।

রাহুলকে পাল্টা জবাব লাদাখের বিজেপি সাংসদের

রাহুলকে পাল্টা জবাব লাদাখের বিজেপি সাংসদের

এরপরই রাহুলকে পাল্টা দিতে ময়দানে নামেন লাদাখের বিজেপি সাংসদ জামইয়াং শেরিং নামগয়াল। এদিন রাহুল গান্ধীকে একটি টুইটে ট্যাগ করে তিনি লেখেন, 'হ্যাঁ চিন ভারতের ভূখণ্ড দখল করেছে। তবে সেটা ছিল ১৯৬২ সালে। আকসাই চিনের ৩৭,২৪৪ বর্গ কিলোমিটার দখল করে চিন।'

ইউপিএ জমানায় লাদাখে চিনের অনুপ্রবেশ

ইউপিএ জমানায় লাদাখে চিনের অনুপ্রবেশ

তিনি আরও লেখেন, 'এরপর ইউপিএ জমানায় ২০০৮ সালে ছবি ও প্যাংনাক উপত্যকায় ২৫০ কিলোমিার ঢুকে যায় চিন। ২০১২ সালে কংগ্রেস জমানায় জোরাওয়ার ফোর্ট ধ্বংস করে সেখানে অবজার্ভিং পয়েন্ট বানায় চিন। ২০০৮ সালে ভারত ডুম চেলির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভারত।'

লাদাখের গালওয়ান এলাকা চিনের দখলে রয়েছে

লাদাখের গালওয়ান এলাকা চিনের দখলে রয়েছে

সকালে একটি টুইট করে রাহুল দাবি করেন যে লাদাখের গালওয়ান এলাকা চিনের দখলে রয়েছে। এই সংক্রান্ত একটি নিউজ পোর্টালের আর্টিকেলও অ্যাটাচ করেন নিজের বক্তব্যের সঙ্গে। সেখানে দাবি করা হয়েছে যে গালওয়ান এলাকা চিনের দখলে। এবং শনিবার হওয়া শান্তি আলোচনায় নাকি চিন সেটাকে অনুপ্রবেশ বলে মানতেই রাজি হয়নি।

রাহুল গান্ধীর টুইট বোমা

রাহুল গান্ধীর টুইট বোমা

এদিন রাহুল গান্ধী নিজের টুইটবার্তায় লেখেন, 'চিন আমাদের গালওয়ান উপত্যকা দখল করে বসে আছে। তবে প্রধানমন্ত্রী এখনও চুপ রয়েছেন। তিনি এই বিষয়ে কিছুই বলছেন না।' প্রসঙ্গত এর আগেও টুইট করে কেন্দ্রের প্রতি রাহুল প্রশ্ন ছুঁড়ে দিয়ে জানতে চেয়েছিলেন যে চিন ভারতের ভূখণ্ড দখল করে রেখেছে কি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+