মেজাজ বদলায়নি বেজিং, লাদাখের কাছে প্যাংগং সো-য় হেলিপ্যাড তৈরি করছে লালফৌজ
মেজাজ বদলায়নি বেজিং, লাদাখের কাছে প্যাংগং সো-য় হেলিপ্যাড তৈরি করছে লালফৌজ
শিক্ষা হয়নি চিনের। এখনও গোপনে লাদাখ সীমান্তে সেনার শক্তিবৃদ্ধির করে চলেেছ চিন। এলএসি বরাবর প্যাংগং সো-য় তৈরি করছে হেলিপ্যাড। একই সঙ্গে সেনাবাহিনীর ক্যাম্পও তৈরি করেছে তারা। এমনই খবর এসেছে ভারতের কাছে।

ফের শক্তিবৃদ্ধি করছে চিন
পিছু হঠেও শিক্ষা হয়নি চিনের ফের এলএসির কাছে প্যাংগং টিসো এলাকায় হেলিপ্যাড তৈরি করছে লালফৌজ। একই সঙ্গে সেনা ক্যাম্পও বাড়িয়েছে তারা। সেখানে সেনার সংখ্যা বাড়িয়ে চলছে কড়া প্রশিক্ষণ। গোপন সূত্রে এমনই খবর হাতে এসেছে ভারতের। গত আট সপ্তাহ ধরে লাদাখ সীমান্তের নিকটবর্তী এলাকার নিরাপত্তা পরিকাঠামো উন্নত করার েচষ্টা করছে তারা।

পিছু হঠেছে চিন
১৫ জুন ভারতীয় বাহিনীর সঙ্গে লালফৌজের সংঘর্ষের পর আন্তর্জাতিক কূটনৈতিক চাপ তৈরি হয়েছিল বেজিংয়ের উপর। যার জেরে শেষ পর্যন্ত গালওয়ান উপত্যকা থেকে সেনা সরাতে বাধ্য হয় চিন। আন্তর্জাতিক মহলে প্রথম থেকে করোনা সংক্রমণ নিয়ে কোণঠাসা হয়ে রয়েছেন জিনপিং। তার উপরে লাদাখ সীমান্তে লালফৌজের আস্ফালন অনেক দেশই ভাল চোখে নেই।

বাণিজ্যিক চাপ বাড়ছে
ভারতের সঙ্গে বিবাদে জড়িয়ে বাণিজ্যিক দিক থেকে অনেকটাই ক্ষতি করে ফেলেছে চিন। ভারতে চিনা জিনিস বর্জনের হুড়োহুড়ি পড়ে গিয়েছে। যার ফলে বিপুল পরিমাণ ব্যবসায়ীক বরাত বাতিল করা হয়েছে চিনের। চিনের একাধিক বাণিজ্যিক সংস্থা প্রবল ধাক্কা খেয়েছে।

তৈরি হচ্ছে নতুন বাঙ্কার
প্যাংগং টিসো এলাকার ফিঙ্কার ৮ ও ফিঙ্গার ৪ এলাকায় লাল ফৌজের ক্যম্প বাড়িয়েছে। সেখানে নতুন নতুন বাঙ্কার তৈরি করা হচ্ছে। একই সঙ্গে এলাকায় পেট্রোলিংও বাড়িয়েছে তারা। পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে। একই সঙ্গে সেখানে লালফৌজের প্রশিক্ষণও বাড়ানো হয়েছে।












Click it and Unblock the Notifications