কোটায় শিশুমৃত্যু ১০০ ছাড়াল, রাজস্থানের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
রাজস্থানের কোটায় শিশু মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়াল। সবগুলিই সদ্যোজাত বলে জানিয়েছেন কোটার জেকে লোনে হাসপাতাল।
রাজস্থানের কোটায় শিশু মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়াল। সবগুলিই সদ্যোজাত বলে জানিয়েছেন কোটার জেকে লোনে হাসপাতাল। অত্যন্ত কম ওজন নিয়ে জন্মানোর কারণেই এই মৃত্যু বলে দাবি করছেন চিকিৎসকরা। কিন্তু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে এই বিষয়ে বিশেষ নজর দেওয়ার জন্য চিঠি লিখেছেন তিনি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন শিশু মৃত্যুর ঘটনা কেন ঘটছে তা খতিয়ে দেখুন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের তরফ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। কংগ্রেসের সভা নেত্রী সোনিয়া গান্ধীও এই বিষয়ে গেহলটের কাছে রিপোর্ট তলব করেছেন। যদিও এই নিয়ে আগেই মুখ্যমন্ত্রী অশোক গেহলট টুইট করে জানিয়েছিলেন সরকার এই বিষয়টি খতিয়ে দেখছে এবং শিশু মৃত্যুর কারণও খতিয়ে দেখা হচ্ছে।
অশোক গেহলট টুইটে লিখেিছলেন, যদি প্রয়োজন মনে করে কেন্দ্রীয় সরকার বিশেষজ্ঞ টিম পাঠাক। রাজ্য সরকার তাঁদের সবরকম সহযোগিতা করবে। এদিকে এই শিশু মৃত্যুর ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা।
-
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে -
ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য -
ভোটের জন্য নজিরবিহীন প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী সহ কমিশনের ভরসা ১,১১১ পর্যবেক্ষক -
কালবৈশাখীর জেরে কমল তাপমাত্রা, আজ কী বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস -
সপ্তাহান্তে রাজ্যের অধিকাংশ জেলায় হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিছু জেলায় -
উড়ানে বড় স্বস্তি! ৬০ শতাংশ আসন ফ্রি, একসঙ্গে বসবে পরিবার, নতুন নিয়মে বদলাচ্ছে উড়ান পরিষেবা -
ভোটের আগে একসঙ্গে ১১ জেলায় জেলাশাসক বদলি, উত্তরবঙ্গে বড়সড় রদবদল -
গ্যাসের সঙ্কট ও কালোবাজারি ঠেকাতে কড়া কেন্দ্র, বাড়ছে পাইপ গ্যাসের সরবরাহ -
নির্বাচনের আগে ফের পুলিশে বড়সড় রদবদল, একসঙ্গে পাঁচ ডিআইজি অপসারণে কমিশনের কড়া পদক্ষেপ -
বাড়বে জয়ের মার্জিন, ১ লাখ ভোট টার্গেট করে প্রচার শুরু দিলীপ ঘোষের












Click it and Unblock the Notifications