মণিপুরের ঘটনায় এক্ষুনি পদক্ষেপ করা হোক, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির
দুই আদিবাসী সম্প্রদায়ের সংঘর্ষে যে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। সেটা দেখেই লজ্জায় মাথানত গোটা দেশের। নজর পড়েছে সুপ্রিম কোর্টেরও। পুরো ঘটনায় দেশের সংবিধান চূড়ান্ত ভাবে লঙ্ঘন করা হয়েছে বলে মন্তব্য করেছে ন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
সরকারকে অবিলম্বে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে দুই মহিলার নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশও দিয়েছেন তিনি। যদি সরকার ঠিক মতো পদক্ষেপ না করে তাহলে আদালত স্বতোঃপ্রণোদিত মামলা গ্রহণ করে পদক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি বলেছেন, মণিপুরের দুই মহিলার সঙ্গে যা ঘটেছে তা চূড়ান্ত সাংবিধানিক ব্যর্থতা। যদিও বাদল অধিবেশের শুরুতেই এই নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, মণিপুরের ঘটনা গোটা দেশকে চূড়ান্ত লজ্জায় ফেলেছে। ভিডিওটি নিয়ে গোটা দেশে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। সঙ্গে সঙ্গে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মণিপুরের মুখ্যমন্ত্রীকে ফোন করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।
ভিডিটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে। কিন্তু ভিডিওয়ে প্রায় জনা ৫০ জনকে দেখা গিয়েছে। তুই আদিবাসী তরুণীকে নগ্ন অবস্থায় গ্রামের রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার ঘটনাটি কিন্তু এক মাস আগের। এই ঘটনাটি স্থানীয় প্রশাসনের জানার কথা। পুলিশ জানে না এটা হতে পারে না। তার পরেও কেন দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হল না। কেন দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হল না।
ইতিমধ্যেই জোর সমালোচনা শুরু হয়ে গিয়েছে। গোটা দেশ এই ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছে। ইতি মধ্যেই সংসদের বাদল অধিবেশনে বিরোধীরা এই নিয়ে সরব হয়েছেন। রাজ্যসভার অধিবেশনে বিরোধীরা সরব হয়েছেন। বিরোধীদের বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠে। তারপরেই মুলতুবি করে দেওয়া হয় অধিবেশন।












Click it and Unblock the Notifications