Chhattisgarh Election Results 2023: ছত্তিশগড়ে ভোট বিভাজন! আদিবাসী এলাকায় ভাল ফল বিজেপির

Chhattisgarh Election Results 2023: ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়ে যে আদিবাসী অধ্যুষিত এলাকায় ধা্ক্কা খেয়েছিল বিজেপি, ২০২৩-এর নির্বাচনে সেইসব এলাকাই লড়াইয়ে ফিরিয়েছে বিজেপিকে। এবারের নির্বাচনে বিজেপির তফশিলি উপজাতি সংরক্ষিত ২৯ টি আসনের মধ্যে ১৭টিতে জয়লাভ করেছে। কংগ্রেস পেয়েছে ১১ টি আসন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আদিবাসী এলাকায় দুটি পরিবর্তন যাত্রার পাশাপাশি এইসব এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জনসভা করেছেন। পাশাপাশি এইসব জায়গায় প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতিও দিয়েছেন।

Chhattisgarh Election Results 2023

ছত্তিশগড়ে সরকার গঠনে আদিবাসীদের ভূমিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ। যেদিকে লক্ষ্য রেখে কংগ্রেসের তরফে কল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। যদিও তারপরেও কাজ হয়নি। অন্যদিকে, রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে বস্তার বিভাগে গত কয়েক বছরে ধর্মান্তর নিয়ে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেইসব ইস্যু বিজেপির পক্ষে গিয়েছে বলেও জানাচ্ছেন ভোট বিশ্লেষকদের একাংশ।

বিজেপির শীর্ষ নেতারা ছত্তিশগড়ে প্রচারে ধর্মান্তর নিয়ে ভূপেশ বাঘেল সরকারকে নিশানা করেছিলেন। ধর্মান্তরে যুক্তদের সুরক্ষা দেওয়ার অভিযোগ তারা করেছিলেন। এইসব অভিযোগ ছাড়াও আদিবাসী সমাজের তৈরি জিজিপি এবং হামার রাজ পার্টি ও তফশিলি উপজাতি সংরক্ষিত আসনে কংগ্রেসের সম্ভাবনাকে প্রভাবিত করেছে।

কংগ্রেসের নাম করা আদিবাসী নেতারা এবার হেরে গিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সীতাপুর এসটি আসন থেকে অমরজিৎ ভগত এবং কোণ্ডোগাঁও আসন থেকে কংগ্রেসের প্রাক্তন রাজ্য প্রধান মোহন মারকামও।

অন্যদিকে বিজেপির যেসব নেতারা এবার তফশিলি উপজাতি সংরক্ষিত আসনগুলি থেকে জিতেছেন, তাঁদের মধ্যে রয়েছেন ভরতপুর-সোনহাট থেকে কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা সিং, কেঙ্কুরি থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণু দেও সাই, রামানুজগঞ্জ থেকে প্রাক্তন মন্ত্রী রামবিচার নেতাম, নারায়ণপুর থেকে কেদার কাশ্যপ, কোন্ডোগাঁও থেকে লতা সেন্দি।

প্রসঙ্গত এবারের বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়ের ৯০ টি আসনের মধ্যে বিজেপি ৫৪ টি আসন দখল করেছে। কংগ্রেস পেয়েছে ৩৫ টি আসন। রাজ্যে ২৯ টি আসন তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। ছত্তিশগড়ে তফশিলি উপজাতিরা রাজ্যের মোট জনসংখ্যার ৩২ শতাংশের আশপাশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+