Chhattisgarh Election 2023: প্রথমবার ভোট প্রাক্তন মাওবাদী মহিলা কমান্ডারের! উল্টোপথে বোঝালেন ভোটের গুরুত্ব

Chhattisgarh Assembly Election 2023: মঙ্গলবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত কুড়িটি বিধানসভা আসনে ভোট সম্পন্ন হয়েছে। যার মধ্যে ছিল নারায়ণপুর। মাওবাদী হুমকিকে উপেক্ষা করে ভোট কেন্দ্রের বাইরে লম্বা লাইনে সামিল হয়েছিলেন বহু মানুষ। সেখানকার একটি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরে বেরিয়ে আসেন এক মহিলা পুলিশকর্মী।

সাধারণ মানুষের ওই মহিলা পুলিশ কর্মীকে নিয়ে কোনও হেলদোল না থাকলেও, সেখানে থাকা গণমাধ্যমের কর্মীরা ওই মহিলা পুলিশ কর্মীর দিকে ছুটে যান। তাঁর ভোট দেওয়ার অভিজ্ঞতা জানতে চাইলে আশপাশের অনেকেই অবাক হয়ে যান।

Chhattisgarh Election 2023

তবে এর পিছনে অন্য কারণ রয়েছে। ৩৪ বছর বয়সী ওই মহিলা কনস্টেবল সুমিত্রা সাহু এবারই প্রথমবার ভোট দেন। গত ২০১৮-র ডিসেম্বর থেকে তাঁর জীবনে পরিবর্তন এসেছে। তার মধ্যে মঙ্গলবারের ভোটদান প্রক্রিয়া ছিল অন্যতম।

সংবাদ সংস্থা পিটিআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, ২০১৮-র ডিসেম্বরের আগে সুমিত্রা সাহু নারায়ণপুরেই মাওবাদীদের এরিয়া কমান্ডার হিসেবে কাজ করতেন। কিন্তু পুলিশের সঙ্গে এনকাউন্টারে তাঁর ৬-৭ জন সহকর্মীর মৃত্যুর পরে হিংসার পথ ছেড়ে ২০১৯-এর জানুয়ারিতে পুলিশে যোগ দেন। প্রথমের দিকে গোয়েন্দা বিভাগে কাজ করলেও পরে কনস্টেবল হিসেবে কাজ শুরু করেন।

মাওবাদীরা বরাবর ভোট বর্জনের পক্ষে। সেই একই পথে পথিক ছিলেন সুমিত্রা সাহু। নারায়ণপুর জেলার কাদেনার গ্রামের বাসিন্দা সুমিত্রা ২০০৪ সালে সিপিআই মাওবাদী সাংস্কৃতিক শাখার সদস্য হিসেবে দলে যোগ দেন। তৎকালীন পূর্ব বস্তার বিভাগের মাওবাদীদের শীর্ষস্থানীয় নেত্রী উর্মিলা তাঁকে নিয়োগ করেছিলেন। সুমিত্রা জানিয়েছেন, সেই সময় লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচন বয়কটের ডাক .প্রচার করার দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল।

এদিকে মঙ্গলবার ভোটদানের পরে সুমিত্রা সাহু জানিয়েছেন, তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পেরে খুশি। মঙ্গলবার প্রথমবারের মতো ভোট দিতে পেরে ভাল লেগেছে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ করা প্রয়োজন, এবারও মাওবাদীদের ভোট বয়কট এবং হিংসার মধ্যে রাজ্য বিধানসভা নির্বাচনে ২০ আসনে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বস্তার সার্কেলের ১২৬ টি গ্রামের বাসিন্দারা স্বাধীনতার পরে প্রথমবার ভোট দেন। সেই উপলক্ষে সাতটি মাওবাদী প্রভাবিত জেলায় গ্রামগুলিতে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+