মানসিক ভারসাম্য হারিয়েছেন নরেন্দ্র মোদী, কোন যুক্তি দিল কংগ্রেস
রাজীব গান্ধী নিজের জীব শেষ করেছিলেন নম্বর ওয়ান দুর্নীতিগ্রস্ত হিসেবে। প্রধানমন্ত্রী মোদীর এই মন্তব্য নিয়ে বিজেপি ও কংগ্রেসের লড়াইয়ে ঢুকেপড়লেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধী নিজের জীবন শেষ করেছিলেন নম্বর ওয়ান দুর্নীতিগ্রস্ত হিসেবে। প্রধানমন্ত্রী মোদীর এই মন্তব্য নিয়ে বিজেপি ও কংগ্রেসের লড়াইয়ে ঢুকে পড়লেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি বলেন, রাজীব গান্ধী মারা গিয়েছেন বহু বছর আগে। তাঁর সম্পর্কে বলা. তাও আবার নির্বাচনের সময়, যাতে মনে হচ্ছে মোদীজি মানসিক ভারসাম্য হারিয়েছেন। তাঁর চিকিৎসার দরকার বলে মন্তব্য করেছেন বাঘেল।

প্রধানমন্ত্রীকে আক্রমণ
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তিন থেকে চার ঘণ্টা ঘুমনোর সময় পান। একইসঙ্গে তাঁর মন্তব্য যাঁরা পর্যাপ্ত ঘুমনোর সময় পান না, তাঁরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এমনটাই মন্তব্য করেছেন বাঘেল।

প্রধানমন্ত্রীর স্বীকারোক্তি, প্রশ্ন অক্ষয় কুমারের
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, তাঁর যে ধরনের কাজ, তাতে তিনি তিন থেকে চার ঘন্টা ঘুমনোর সময় পান। ২৪ এপ্রিল ইন্টারভিউ-এ অভিনেতা অক্ষয়কুমার প্রধানমন্ত্রী সামনে বিষয়টি তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, আপনি তিন থেকে চার ঘন্টা ঘুমোন। কিন্তু শরীরের কমপক্ষে সাত ঘন্টা প্রয়োজন হয়, ঠিক
নয় কি, প্রশ্ন করেছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর পাশে বিজেপি মন্ত্রীরা
রাজীব গান্ধীকে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পাশে এসে দাঁড়িয়েছেন, বিজেপির মন্ত্রীরা। প্রধানমন্ত্রী নিজেও রাজীব গান্ধীকে নিয়ে আক্রমণ আরও জোরদার করেন। চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন,
ক্ষমতা থাকে তো কংগ্রেস বোফর্সে অভিযুক্ত রাজীব গান্ধীর নামে নির্বাচনে লড়াই করে দেখাক। গত সপ্তাহের শনিবার প্রথমবার মোদী আক্রমণ করে রাজীব গান্ধীর নাম করে। তিনি রাহুল
গান্ধীকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনার বাবাকে সঙ্গীরা বলত মিস্টার ক্লিন। কিন্তু তাঁর জীবন সেষ হয়েছিল নম্বর ওয়ান দুর্নীতিগ্রস্ত হিসেবে।












Click it and Unblock the Notifications