Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chhattisgarh Election Result 2023: ছত্তিশগড়ে কংগ্রেসের বিপর্যয়ে 'মহাদেব'? বেটিং অ্যাপে ভরাডুবি ভূপেশের

Chhattisgarh Assembly Election Result 2023: ছত্তিশগড়ে ফের ক্ষমতা দখল করল বিজেপি। পাঁচ বছর পর এই রাজ্যে পালাবদল। শাসনভার থেকে সরে যেতে হচ্ছে কংগ্রেসকে।

আজ যতগুলি রাজ্যে নির্বাচনের ফল ঘোষণা হয়েছে তার মধ্যে বড় চমক এই রাজ্য। প্রায় সমস্ত এগজিট পোলেই ছিল কংগ্রেসের ক্ষমতায় থেকে যাওয়ার আভাস। যদিও বিজেপি নেতৃত্ব যে দাবি করেছিল, এগজিট পোল ভুল প্রমাণিত হবে, সেটাই হলো।

Chhattisgarh Assembly Election Result 2023: কংগ্রেসের বিপর্যয়ে মহাদেব?

২০১৩ সালের বিধানসভা ভোটে বিজেপি ৯০ আসনের ছত্তিশগড় বিধানসভার ৪৯টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল। সেবার কংগ্রেস পায় ৩৯টি আসন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির থেকে ছত্তিশগড় ছিনিয়ে নেয় কংগ্রেস। ২৯টি আসন বাড়িয়ে পৌঁছে গিয়েছিল ৬৮-তে। বিজেপি ৩৪টি আসন খুইয়ে ১৫টি আসন পেয়েই সন্তুষ্ট থাকে।

যদিও এখনও অবধি যে ফলাফল সামনে আসছে তাতে বিজেপি ৯০টি আসনের মধ্যে জিতেছে বা এগিয়ে রয়েছে ৫৪টি আসনে। কংগ্রেসের ক্ষেত্রে সেই সংখ্যা ৩৫। অন্যান্যদের ঝুলিতে ১টি আসন। রমন সিং-সহ ছত্তিশগড়ের বিজেপি নেতৃত্ব দাবি করেছে, নরেন্দ্র মোদীর জন্যই এই জয়। কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধেও রায় দিয়েছেন ভোটাররা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ে বিধানসভার প্রচারে গিয়ে সরব হয়েছিলেন ভূপেশ বাঘেল সরকারের দুর্নীতি ও নিয়োগ কেলেঙ্কারি নিয়ে। রাজনৈতিক মহলের ধারণা, বাঘেল সরকারের প্রতি মানুষ আস্থা হারান মহাদেব অ্যাপের মাধ্যমে হাওয়ালা অর্থ লেনদেনের বিস্ফোরক অভিযোগ উঠতেই। এই দুর্নীতির বিরুদ্ধেই মানুষের ক্ষোভ প্রতিফলিত হয়েছে ইভিএমে।

মোদী ছত্তিশগড়ে প্রচারে গিয়ে সরাসরি বাঘেল ও কংগ্রেসকে নিশানা করে বলেছিলেন, কংগ্রেস জানাক মহাদেব অ্যাপ দুর্নীতি থেকে কত পরিমাণ অর্থ পেয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। আর কত পরিমাণ টাকা গিয়েছে কংগ্রেস হাইকম্যান্ডের কাছে। মোদী বলেছিলেন, কংগ্রেস নেতারা অঙ্ক শেখাতে ভালোবাসেন। মহাদেব বেটিং অ্যাপে ৫০৮ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

মোদী বলেন, তদন্তকারী সংস্থা প্রচুর অর্থ উদ্ধার করেছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী এখন জেলে। কংগ্রেস সামনে আনুক মুখ্যমন্ত্রী কত পরিমাণ অর্থ পেয়েছেন, অন্য নেতারা কত টাকা পেয়েছেন এবং কত টাকা দিল্লিতে পৌঁছেছে? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই দুর্নীতির তদন্ত করছে। এই বেটিং অ্যাপের কর্ণধাররা ৫০৮ কোটি টাকা ভূপেশ বাঘেলকে দিয়েছেন বলে অভিযোগ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+