Maharashtra Elections: মহারাষ্ট্রে দ্রুত বিধানসভা নির্বাচন চাইছে কংগ্রেস, মুখ্যমন্ত্রীর মুখ হচ্ছেন কে?

Maharashtra Elections: মহারাষ্ট্রে দ্রুত বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হোক। এমনই দাবি তুললেন কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিলেন, মুখ্যমন্ত্রীর মুখ না রেখেই ভোটে লড়তে চায় কংগ্রেস।

হরিয়ানা, জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের সঙ্গেই মহারাষ্ট্রেও নির্বাচন করিয়ে নেওয়া যেত বলে অভিমত কংগ্রেসের। অবিলম্বে দুর্নীতিগ্রস্ত বিজেপি সরকারকে সরানোই লক্ষ্য তাদের।

Maharashtra Elections

মহা বিকাশ আঘাড়ি জোটে রয়েছে কংগ্রেস। নির্বাচনের পর শরিকদের সঙ্গে আলোচনা করেই মুখ্যমন্ত্রীকে বেছে নেওয়া হবে বলে জানান চেন্নিথালা। তিনি বলেন, আমাদের একমাত্র লক্ষ্য সরকার গঠন করা। দুর্নীতিগ্রস্ত বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরাতেই হবে।

কেন্দ্রীয় সরকারকেও নিশানা করেছেন চেন্নিথালা। তিনি বলেন, যারা এক দেশ, এক নির্বাচনের কথা বলে কেন তারা হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের সঙ্গে মহারাষ্ট্রের নির্বাচন করাল না? যত দ্রুত সম্ভব নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা উচিত। বর্তমান ক্ষমতাসীন সরকারকে সরানোর বিষয়ে মনস্থির করে ফেলেছেন মহারাষ্ট্রের মানুষ।

তিরুপতির মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি, মাছের তেল মেশানোর যে অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে চেন্নিথালা বলেন, এটা খুব সিরিয়াস বিষয়। সারা দেশের মানুষ ওই মন্দিরে পুজো দিতে যান। যদি এটা হয়ে থাকে তা খুব খারাপ। সরকারেরই উচিত নাগরিকদের সত্যটা জানানো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+