গাড়ির মধ্যেই স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল চালক স্বামীর বিরুদ্ধে

চেন্নাই, ৯ অগাস্ট : স্বামী- স্ত্রীর মধ্যে বচসার জেরে চলন্ত গাড়ির ভিতরেই নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার মারার অভিযোগ উঠল চালক স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিার সকালে যখন গাড়িতে করে জয়পাল সপরিবারে চেন্নাই যাচ্ছিলেন। এই সময় জয়পাল এবং তার স্ত্রী প্রেমার মধ্যে সাংসারিক আলোচনা চলছিল। যা পরে বচসায় রূপ নেয়।

ক্ষিপ্ত জয়পাল গাড়ির ভিতরে রাখা পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন প্রেমার গায়ে। জয়পাল এরপর চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। জ্বলন্ত অবস্থাতেই প্রেমা গাড়ির কাচ ভেঙে তার শিশু পুত্রের প্রাণ বাঁচায় কোনওক্রমে।

গাড়ির মধ্যেই স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

অভিযুক্ত জয়পাল পরে ফিরে এসে অ্যাম্বুল্যান্স ডাকে এবং শিশু পুত্র ও প্রেমাকে নিকটবর্তী সরকারি হাসপাতালে চিকাৎসার জন্য নিয়ে যায়। রবিবার সন্ধ্যায় প্রেমার মৃত্যু হয়। অভিযুক্ত জয়পাল গোটা ঘটনাটিকে আত্মহত্যার ঘটনা হিসাবে প্রমাণ করতে চাইলেও তা ব্যর্থ হয়। পুলিশ সূত্রের খবর অনুযায়ী মৃত্যুকালীন জবানবন্দীতে প্রেমা তার স্বামীর নাম নিতে চাননি।

সাম্প্রতিক সময়ে তামিলনাড়ুতে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ক্রমশই বেড়ে চলেছে। কিছুদিন আগেই এক ব্যক্তি তার তিন কন্যা এবং স্ত্রীকে হত্যা করেন। অন্য আর একটি ঘটনায় ভিল্লুপুরম জেলায় এক ব্যক্তি অন্য এক মহিলাকে পুড়িয়ে হত্যা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+