১০ জোড়া জুতো চুরি চেন্নাইয়ের ব্যবসায়ীর, অভিযোগ পুলিশের কাছে
১০ জোড়া জুতো চুরি চেন্নাইয়ের ব্যবসায়ীর, অভিযোগ পুলিশের কাছে
চেন্নাইয়ের পুলিশ এক আজব অভিযোগ হাতে পেল। আবদুল হাফিজ নামের এক ব্যবসায়ী অভিযোগ করেছেন যে তাঁর বাড়ি থেকে প্রায় ৬০ হাজার টার দশ জোড়া জুতো চুরি গিয়েছে।

ওই ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন যে তাঁর চুরি যাওয়া জুতোগুলো ব্র্যান্ডেড ছিল এবং সেগুলি বাড়ির সামনে রাখা থাকত। দিওয়ান বাহাদুর শানমুগাম স্ট্রীটের বাসিন্দা আবদুল জানান, চোর শনিবার সকালে এসে চুরি করে। সেই সময় তিনি বাড়িতেই ছিলেন এবং বাড়ির প্রধান দরজা বন্ধ ছিল। তিনি জানান, এরপর যখন তিনি বাইরে বেরোতে যান তখনই দেখেন তাঁর সব জুতো গায়েব। আবদু হাফিজ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং জানান যে চুরি যাওয়া জুতোর মধ্যে অনেক চপ্পলও ছিল তাঁর। পুলিশকে জানান যে তাঁর সন্দেহ রয়েছে প্রতিবেশী ও বাড়ির কাজের লোকের ওপর। তাঁরাই এই চুরি করেছে বলে মনে হচ্ছে তাঁর। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং বাড়ির সিসি ক্যামেরার ফুটেজও নিয়ে গিয়েছে তারা।












Click it and Unblock the Notifications