পেট্রোল ও ডিজেলের দাম ফের বাড়ল তিনদিন পর! একনজরে শনিবার কোন শহরে কত দাম

টানা তিনদিন অপরিবর্তিত থাকার পরে দেশব্যাপী পেট্রোল ও ডিজেলের (petrol and diesel) মূল্যবৃদ্ধি হল শনিবার। এদিন পেট্রোল ও ডিজেলে ১৫ থেকে ২৪ পয়সা বৃদ্ধি হয়েছে বিভিন্ন শহরে। রাজ্যগুলির কর কাঠামোর ওপর ভিত্তি করেই এই দাম ব

টানা তিনদিন অপরিবর্তিত থাকার পরে দেশব্যাপী পেট্রোল ও ডিজেলের (petrol and diesel) মূল্যবৃদ্ধি হল শনিবার। এদিন পেট্রোল ও ডিজেলে ১৫ থেকে ২৪ পয়সা বৃদ্ধি হয়েছে বিভিন্ন শহরে। রাজ্যগুলির কর কাঠামোর ওপর ভিত্তি করেই এই দাম বৃদ্ধি হয়েছে। দেশের চার মেট্রো শহরের মধ্যে এই মুহুর্তে মুম্বইতেই সব থেকে দাম বেশি পেট্রোল ও ডিজেলের।

কোন শহরে পেট্রোল, ডিজেল কত

কোন শহরে পেট্রোল, ডিজেল কত

দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতায় এদিন পেট্রোলের মূল্য লিটার পিছু যথাক্রমে ৯১.১৭, ৯৭.৫৭, ৯৩.১১, ৯১.৩৫ টাকা। ডিজেলের দাম যথাক্রমে ৮১.৪৭. ৮৮.৬০, ৮৬.৪৫, ৮৪.৩৫। ৯ ফেব্রুয়ারি থেকে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে চলেছে। সেই সময় থেকে এখনও পর্যন্ত দিল্লি পেট্রোলে লিটার পিছু বেড়েছে ৪.২২ টাকা এবং ডিজেলে লিটারে বেড়েছে ৪.৩৪ টাকা। এবছরে পেট্রোল ও ডিজেলের দাম প্রথমবার বাড়ে ৬ জানুয়ারি।

রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে আগেই পেট্রোল ১০০ টাকা লিটারে পৌঁছেছে

রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে আগেই পেট্রোল ১০০ টাকা লিটারে পৌঁছেছে

এব্যাপারে উল্লেখযোগ্য যে, দিন কয়েক আগেই পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকায় পৌঁছে গিয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের কোনও কোনও শহরে। এর মধ্যে রাজস্থানের গঙ্গানগরের নাম উল্লেখযোগ্য।

বিভিন্ন রাজ্যে কমানো হয়েছে কর

বিভিন্ন রাজ্যে কমানো হয়েছে কর

তবে সাধারণ মানুষের ওপর থেকে পেট্রোল ও ডিজেলের করের বোঝা কিছুটা লাঘব করতে একাধিক রাজ্যে ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের ওপর থেকে কর কিছুটা কমানো হয়েছে। এর মধ্যে পঞ্চম রাজ্য হল নাগাল্যান্ড। এর আগে পশ্চিমবঙ্গে প্রথম পেট্রোল ও ডিজেলে লিটার পিছু দাম এক টাকা করে কমানো হয়। যা অনুসরণ করা হয় রাজ্যস্থান, অসম, মেঘালয়ে। সর্বশেষে তা নাগাল্যান্ডে করা হয়। এই মূল্যবৃদ্ধিতে কেন্দ্রের থেকে রাজ্যগুলিও লাভবান হচ্ছে বলেই মন কেন্দ্রের।

আরও বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম

আরও বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম

তবে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি সূত্রে খবর, সামনের দিনগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম আরও বাড়তে চলেছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমতা আনতে গিয়েই দাম বৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে টাকার সঙ্গে ডলারের বিনিময় মূল্যের দিকেও নজর রাখতে হচ্ছে। এই মুহুর্তে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ব্যারেল পিছু ৬৬.১৩ ডলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+