Chandrayaan 3: চাঁদের দক্ষিণ মেরুতা পা, বিশ্বে নজির গড়েছে ভারত, প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা অন্যান্য দেশের

গোটা বিশ্বে নজির গড়েছে ভারত। এই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারতের চন্দ্রযান-৩। বিশ্বের আর কোনও দেশ সেটা করে উঠতে পারেনি। চন্দ্রযান-৩র সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। বিশ্বের দরবারে ভারত আরও সুউচ্চ আসনে পৌঁছে গিয়েছে।

মহাকাশ গবেষণায় প্রথম সারির েদশগুলির তালিকায় পৌঁছে গেল ভারত। চন্দ্রযান-৩র সাফল্যের পরেই জি-২০ সামিটে প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। জোহনসবার্গ থেকে ভারতের চাঁদ অভিযানে সামিল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই জি-২০ সামিটে নৈশভোজে যোগ দেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানান অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা।

Chandrayaan 3

চাঁদের পাহাড়ের দেশ থেকে নিজের দেশের চাঁদ অভিযান প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী। গতকাল ভার্চুয়ালি সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হয়েছিলেন তিনি। চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে জাতীয় পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি। ইসরো থেকে গোটা দেশ সকলকেই এই সাফল্যের জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান তিনি। ইসরোর প্রধানকে সরাসরি ফোন করে শুেভচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চন্দ্রযান-৩ বিশ্বে প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল। কয়েকদিন আগে রাশিয়ার যান পর্যন্ত ব্যর্থ হয়েছে এই কাজে। ভারতের সাফল্য স্বাভাবিক ভাবেই গোটা বিশ্বের কাছে মহাকাশ গবেষণায় নজির তৈরি করে দিয়েছে। মহাকাশ গবেষণায় প্রথম সারির দেশগুলির তালিকায় উঠে এসেছে ভারত। দেশের বাইরে থাকলেও এদিন উচ্ছ্বাসের অন্ত ছিল না প্রধানমন্ত্রী মোদীর। জোনসবার্গে ব্রিকস সামিটে ব্যাঙ্কোয়েট ডিনারে একেবারে অন্য মেজাজে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

সেই ব্যাঙ্কোয়েট ডিনারে উপস্থিত অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা প্রধানমন্ত্রী মোদীকে ভারতের এই সাফল্যের জন্য শ্রদ্ধা জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধান, সৌদি আরবিয়ার প্রতিনিধি সকলেই প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে যাঁরা যোগ দেননি তাঁরাও ফোন করে প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে টাইমস স্কোয়ারে চন্দ্রযান-৩র সাফল্য উদযাপন করেছেন প্রবাসী ভারতীরা। আমেরকিকার টাইমস স্কোয়ারে ডিসপ্লে বোর্ডে ভারতকে শুভেচ্ছা জানানো হয়েছে সফল মুন মিশনের কারণে। গতকালে ভারতের সফল চন্দ্র অভিযানকে ঐতিহাসিক বলেছেন প্রধানমন্ত্রী মোদী। বিশ্বের দরবারে যে ভারতের স্থান আরও উঁতুতে উঠে গেল সেটা আবারও প্রমাণ হয়ে গিয়েছে।

‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+