চন্দ্রযান ২: 'বিক্রম'কে নিয়ে খুব শিগগির আসছে ইসরো-র বড় পদক্ষেপ! কৌতূহলের পারদ চড়ছে
চাঁদের মাটিতে ইসরো-র বিক্রম ল্যান্ডার এই মুহূর্তে যে জায়গায় রয়েছে , সেখানে আর ৩ দিন বাদেই সূর্যাস্ত হবে।
চাঁদের মাটিতে ইসরো-র বিক্রম ল্যান্ডার এই মুহূর্তে যে জায়গায় রয়েছে , সেখানে আর ৩ দিন বাদেই সূর্যাস্ত হবে। ফলে আলো আর সেখানে দেখা যাবে না , আগামী ৩ দিনে। এমন অবস্থায় চাঁদের দক্ষিণপ্রান্তে বিক্রম ঠিক কী পরিস্থিতিতে থাকতে চলেছে, তা নিয়ে বাড়ছে আশঙ্কা। আর ল্যান্ডার বিক্রমকে নিয়ে এবার যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতে চলেছে বারতের মহাকাশ বিজ্ঞানকেন্দ্র ইসরো।

ইসরো-র বার্তা?
ইসরো-র 'বিক্রম' ল্যান্ডারকে জাগিয়ে তুলতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। আর এই সাহায্যের জন্য ইসরো নাসা-কে ধন্যবাদ জ্ঞাপনও করেছে। তবে এখন এই মুহূর্তে কৌতূহল একটাই, তা হল, চাঁদের সূর্যাস্ত ও বিক্রমের অবস্থান ঘিরে কোন তথ্য আসতে চলেছে।

বিক্রম নিয়ে ইসরো-র বার্তা
ইতিমধ্যেই ইসরো-র বিক্রম ল্যান্ডারের খোঁজ দিতে নাসা-র উদ্যোগও চরমে। তারা নিজের চাঁদের কাছে তাদের অরবিটার এর মাধ্যমে বিক্রমের ছবি তোলার কথা জানিয়েছে ইসরোকে। আর নাসা-র সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে , আশায় বুক বাঁধছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র।

আর কয়েকদিনের মাথায় বিক্রমের ছবি আসবে!
ইসরো সূত্রের খবর, আর কয়েকদিনের মাথাতেই নাসা-র পাঠানো বিক্রমের সাম্প্রতিক তম ছবি পেতে চলেছে ইসরো। এমনই দাবি, করেছেন ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র। আর তা হাতে পেতেই ইসরো খুব শিগগিরিই বিষয়টি নিয়ে মুখ খুলবে। ফলে বিক্রমের বর্তমান অবস্থান জানা যাবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications