চন্দ্রবাবু নাইডু কি NDA-র শক্তি বাড়াবেন, নাকি অন্য কোনও সিদ্ধান্ত? কী বলছেন এনডিএ-র অন্যতম প্রতিষ্ঠাতা
এনডিএ-র অন্যতম প্রতিষ্ঠাতা হয়েও তিনি এখন জাতীয় গণতান্ত্রিক জোটের বাইরে। অন্ধ্রুপ্রদেশকে বিশেষ মর্যাদার দাবি করে তিনি যে জোট ছেড়েছিলেন, তারপর আর ফিরে যাননি। আবার সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া জোট গঠন করা হলেও, সেখানেই যোগ দেননি।
এনডিএ জোটে তেলেগু দেশমের যোগদানের গুঞ্জনের মধ্যে বুধবার বিশাখাপত্তনমে তিনি বলেছেন, সঠিক সময়ে এব্যাপারে কথা বলবেন তিনি। এনডিএতে যোগ দেওয়ার পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে নাইডু বলেন, এটা সিদ্ধান্ত জানানোর সঠিক সময় নয়।

উল্লেখ করা যেতে পারে ২০১৪ সালের জুনে অন্ধ্রপ্রদেশকে ভাগ করে তেলেঙ্গানা রাজ্যের জন্ম হয়। অন্ধ্রপ্রদেশের পুনর্গঠন আইন অনুসারে হায়দরাবাদকে তেলেঙ্গানা রাজ্যের রাজধানী করা হয়। অন্যদিকে অন্ধ্রপ্রদেশকে ১০ বছরের মধ্যে নিজেদের নতুন রাজধানী খুঁজে নিতে বলা হয়। ততদিন হায়দরাবাদ উভয় রাজ্যের রাজধানী হিসেবে কাজ করবে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চন্দ্রবাবু নাইডু বলেন, তাঁর অগ্রাধিকার অন্ধ্রপ্রদেশ। এটাই তাঁর বড় অ্যাজেন্ডা। তিনি রাজ্যের পুনর্গঠনের প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন। অমরাবতীতে রাজধানী করা ইস্যুতে তিনি মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে নিশানা করেন।
চন্দ্রবাবু নাইডু বলেছেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় বসে রয়েছেন। । সচিবালয় বসে রয়েছে। মন্ত্রিসভার বৈঠক কোথা থেকে পরিচালনা করছেন তিনি? চন্দ্রবাবু নাইডু বলেন, অন্ধ্রপ্রদেশের জন্য বিশ্বমানের রাজধানী করার পরিকল্পনা করেছেন। নাইডু জানান, তিনি নয় বছর ধরে হায়দরাবাদের জন্য সেরা বাস্তুতন্ত্রের পরিকল্পনা করেছিলেন।
উল্লেখ করা যেতে পারে, এই বছরের জানুয়ারিতে মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি বলেছিলেন, রাজ্যের রাজধানী করা হয়ে বিশাখাপত্তনমে। যদিও এই কথা রাজ্য বিধানসভায় কিংবা কোনও সরকারি নথিতে উল্লেখ নেই। পরে অবশ্য সব জায়গার উন্নয়ন নিশ্চিত করতে রাজ্যে তিনটি রাজধানী করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।
রাজনৈতিশ বিশ্লেষকরা বলছেন, চন্দ্রবাবু নাইডুর প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিও নিজের অবস্থান পরিষ্কার না করলেও লোকসভায় তিনি মোদী সরকারের প্রতি নরম। সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া শিবিরেও যোগ দেননি তিনি। ফলে এই মুহূর্তে নিজেকে গুটিয়েই রাখলেন চন্দ্রবাবু নাইডু।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications