Chandra Kumar Bose: ছিলেন মমতার মঞ্চে, এরপরেই বিজেপি ত্যাগ! চন্দ্র বসুকে নিয়ে জল্পনা
Chandra Kumar Bose: অনেকদিন থেকেই ছিল দূরত্ব! কিন্তু এবার পাকাপাকিভাবে বিজেপি ছাড়লেন চন্দ্র বসু। ছাড়লেন প্রাথমিক সদস্যপদ। ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি।
এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ইস্তফাপত্রের প্রতিলিপি চন্দ্র বসু পাঠিয়েছেন বলে খবর। দিল্লি বিজেপি নেতৃত্বকে পাঠানো ইস্তফাপত্রে কার্যত ক্ষোভ উগরে দিয়েছে নেতাজী বংশধর (Chandra Kumar Bose)।

গত কয়েকমাস আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে দেখা যায় চন্দ্র বসুকে (Chandra Kumar Bose)। এমনকি সম্প্রতি পশ্চিমবঙ্গ দিবস নিয়ে নবান্নে হওয়া বৈঠকেও যান তিনি। কিন্তু বিজেপির তরফে সেই বৈঠক বয়কট করা হয়। আর তা নিয়ে শুরু হয় একাধিক জল্পনা। আর এরপরেই পাকাপাকি ভাবে বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ চন্দ্র বসুর। যদিও তৃণমূল কিংবা অন্য দলে যোগ দেওয়া নিয়ে এখনও কিছু জানাননি তিনি।
তবে সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে চন্দ্র বসুর (Chandra Kumar Bose) বিজেপি ত্যাগ যা নিঃসন্দেহে অস্বস্তি বলেই মনে করা হচ্ছে। কিন্তু বিজেপি ত্যাগ কেন? এই প্রসঙ্গে চন্দ্র বসুর স্পষ্ট মন্তব্য, বিজেপি যোগ দিয়েছিলেন যে ভেবে তা কিছুই হয়নি।
এমনকি সাংগঠিক ক্ষেত্রে যে সমস্ত প্রস্তাব দিয়েছিলেন তাও মানা হয়নি। দিল্লি কিংবা বাংলা বিজেপি এই বিষয়ে কিছুই করেনি বলে অভিযোগ প্রাক্তন বিজেপি নেতার। শুধু তাই নয়, নেতাজির দৃষ্টিভঙ্গি প্রচারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেটাও মানা হয়নি বলেও অভিযোগ তাঁর।
বলে রাখা প্রয়োজন, বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন চন্দ্র বসু (Chandra Kumar Bose)। বিজেপিতে যোগ দিয়েই বিধানসভায় প্রার্থী হন তিনি। এমনকি ২০১৯ সালে লোকসভা নির্বাচনেও প্রার্থী করা চন্দ্র বিসুকে। যদিও জিততে পারেননি। কার্যত এরপর পরেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়।
২০১৯ সালে CAA-র বিরোধিতা করেন প্রকাশ্যে। এমনকি মাংস খাওয়া নিয়েও বিতর্কিত একটি টুইট করেন চন্দ্র বসু। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তথাগত রায়ের সঙ্গে কার্যত নেট-যুদ্ধ শুরু হয়। বিজেপিতে থাকলেও কোনও ভূমিকাতেও দেখা যায়নি। অবশেষে দলের নাড্ডাকে চিঠি দিয়ে দলের প্রাথমিক পদও ছাড়লেন নেতাজী বংশধর।
যদিও এই বিষয়ে বঙ্গ বিজেপির তরফে কোনও প্রতিক্ত্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications