বিজেপির গলার কাঁটা চন্দ্র বসু! ধর্মের উর্ধ্বে উঠে দেশবাসীকে শান্তি বজায় রাখার আবেদন নেতাজির বংশধরের
সিএএ-তে মুসলিমদের কেন অন্তর্ভুক্ত করা হল না প্রশ্ন তুলে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি চন্দ্র বসু। বৃহস্পতিবার তিনি টুইটে দেশবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানালেন।
সিএএ-তে মুসলিমদের কেন অন্তর্ভুক্ত করা হল না প্রশ্ন তুলে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি চন্দ্র বসু। বৃহস্পতিবার তিনি টুইটে দেশবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানালেন। চন্দ্র বসু এদিন টুইটে লিখেছেন, আরও একটি নতুন বছর শুরু করতে যাচ্ছি আমরা। তাই দেশবাসীর কাছে আমার অনুরোধ নতুন বছরে জাতি, ধর্ম, বর্ণের উর্ধ্বে উঠে শান্তিপূর্ণ ভাবে বসবাস করুন।

গত মঙ্গলবারই রাজ্য বিজেপির সহ সভাপতি চন্দ্র বসু সিএএ-তে মুসলিমদের অন্তর্ভুক্তি কেন করা হল না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন ভারতে সবধর্মের মানুষের বসবাস। কাজেই সিএএ থেকে মুসলিমদের বাদ দেওয়াটা ঠিক মেনে নিতে পারছেন না তিনি। এতে বেশ ভালই অস্বস্তিতে পড়েছিল রাজ্য বিজেপি।
চন্দ্র বোস ২০২১ সালের বিধানসভা ভোটে এই বিভেদের রাজনীতি জয়ী হবে না বলে দাবি করেছিলেন তিনি। চন্দ্র বসু দাবি করেন, সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে প্রচার চালাবে ২০২১ সালের বিধানসভা ভোটে তাদের পাল্লাই ভারী থাকবে বলে সেদিন জানিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications