আইসিআইসিআই ব্যাঙ্ক ছেড়েই দিলেন চন্দা কোছার, দায়িত্বে এলেন সন্দীপ বক্সী
আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি ও সিইও পদ থেকে ইস্তফা দিয়ে সরে গেলেন চন্দা কোছার।
আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি ও সিইও পদ থেকে ইস্তফা দিয়ে সরে গেলেন চন্দা কোছার। বৃহস্পতিবার ইস্তফা দেওয়ার পর সঙ্গে সঙ্গে তা গৃহীত হয়েছে। আগেভাগেই অবসরের আবেদন করেছিলেন চন্দা যা মঞ্জুর করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্বে এসেছেন সন্দীপ বক্সী।

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, চন্দার ইস্তফা গ্রহণ করা হয়েছে। তবে যে তদন্ত চলছে তাতে এর প্রভাব পড়বে না। সন্দীপ বক্সীকে যে চন্দার জায়গায় আনা হয়েছে সেটাও জানানো হয়েছে।
আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি ও সিইও হিসাবে আগামী পাঁচ বছর কাজ করবেন সন্দীপ। ২০২৩ সালের ৩ অক্টোবর সেই মেয়াদ শেষ হবে।












Click it and Unblock the Notifications