Jharkhand Chanakya Exit Poll 2024: হেমন্তের সাম্রাজ্যে 'টাইগারে'র থাবা! বিজেপি ঝড়ের পূর্বাভাস চাণক্যের
Jharkhand Chanakya Exit Poll 2024: খেলা ঘুরছে ঝাড়খণ্ডে (Jharkhand Vote 2024)! আদিবাসী এই রাজ্যে বিজেপির জয় শীউধু সময়ের অপেক্ষা। এমনটাই বলছে চাণক্যের বুথ ফেরত সমীক্ষা (Chanakya Exit Poll)। গত কয়েক মাস আগে ঝাড়খণ্ডকে পাখির চোখ করে ময়দানে নামে বিজেপি। সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জেএমএম সুপ্রিমো হেমন্ত সোরেনের ডান হাত টাইগার (Jharkhand Tiger) ওরফে চম্পাই সোরেনকে (Champai Soren) ঘরে তোলে বিজেপি।
ধীরে ধীরে একাধিক জেএমএম নেতা বিজেপিতে যোগ দেয়। এছাড়াও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে গত কয়েকমাস ধরে সে রাজ্যেই ফেলে রাখে শীর্ষ নেতৃত্ব। একেবারে সুনিপুণ ছকেই কি খেলা ঘুরছে বাংলার প্রতিবেশী এই রাজ্যে? কি বলছে সমীক্ষা (Jharkhand Chanakya Exit Poll 2024)?

- Jharkhand Chanakya Exit Poll 2024: এক নজরে সমীক্ষা
দু দফায় সে রাজ্যে ৮১ টি আসনে ভোট হয় ঝাড়খণ্ডে। সংখ্যাগরিষ্ঠ আসন সংখ্যা ৪১। চাণক্যের বুথ ফেরত সমীক্ষা (Chanakya Exit Poll) বলছে, সে রাজ্যে বিজেপি জোট ৪৫ থেকে ৫০ টি আসন পেতে পারে। অন্যদিকে জেএমএম এবং কংগ্রেস জোট ৩৫ থেকে ৩৮ টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে পারে বলে জানাচ্ছে ওই সংস্থার বুথ ফেরত সমীক্ষা (Jharkhand Chanakya Exit Poll 2024)। যা নিঃসন্দেহে চাপ বাড়াতে পারে রাহুল গান্ধী-হেমন্ত সোরেনদের।
যদিও আগামী শনিবার অর্থাৎ ২৩ নভেম্বর ঝাড়খণ্ডের ৮১ টি আসনে ভোটের ফল প্রকাশ হবে। সেদিনই স্পষ্ট হবে কোনও আসনে কে জয় পাচ্ছে। আর সরকারেই বা কোন দল বসতে চলেছে। তবে এই সমীক্ষা সামনে আসতেই ঝাড়খণ্ডে বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস দেখা গিয়েছে। উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের বিজেপির দায়িত্ব প্রাপ্ত নেতা শিবরাজ সিং চৌহান। তবে বুথ ফেরত সমীক্ষা (Jharkhand Chanakya Exit Poll 2024) মানতে নারাজ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তাঁদের দাবি, মানুষ তাঁদের পাশে আছে।












Click it and Unblock the Notifications