মহারাষ্ট্র সহ ৩ রাজ্যে কোভিড পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র পাঠাল ৫০ টি উচ্চপর্যায়ের টিম

দেশে ক্রমেই উদ্বেগজনক পরিস্থিতি উঠে আসতে শুরু করেছে মহারাষ্ট্রকে ঘিরে। গতকালকের পর এদিন মহারাষ্ট্রের করোনা আক্রান্তের দৈনিক গ্রাফে কিছুটা কমতি দেখা গিয়েছে। এদিকে, মুম্বইতেও করোনার দৈনিক আক্রান্ত নামতে শুরু করেছে। এদিন মহারাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ হাজারের ঘরে গিয়েছে দৈনিক হিসাবে, সেখানে মুম্বইয়ের করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার হয়েছে গত ২৪ ঘণ্টায়। যা গতকাল ১১ হাজারের গণ্ডিতে ছিল।

মহারাষ্ট্র সহ ৩ রাজ্যে কোভিড পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র পাঠাল ৫০ টি উচ্চপর্যায়ের টিম

এদিকে, এমন এক পরিস্থিতিতে মহারাষ্ট্র, পাঞ্জাব, ছত্তিশগড়ের মতো রাজ্যে কেন্দ্রের তরফে ৫০টি পাবলিক হেল্থ টিম পাঠিয়েছে কেন্দ্র। এই দলগুলি, মহারাষ্ট্রের ৩০ টি জেলায় পরিস্থিতি খতিয়ে দেখবে। ছত্তিশগড়ের ১১ টি জেলায় পরিস্থিতি পর্যালোচনা করার কথা রয়েছে। অন্যদিকে পাঞ্জাবের ৯ টি জেলায় এই জলগুলি সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে চলেছে।

কেন্দ্রের তরফে পাঠানো এই দলগুলিতে রয়েছে ক্লিনিসিয়ান, এপিডেমোলজিস্ট, আর পাবলিক হেল্থ বিশেষজ্ঞ। দেশের এই ৩ রাজ্যে কীভাবে কোভিড বিধি লাগু হচ্ছে, তা নজরে রাখতে এই দলগুলি বিভিন্ন রাজ্যের সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবে। আদৌ সঠিকভাবে ওই ৩ রাজ্যের নির্দিষ্ট জেলাতে সমস্ত কোভিড বিধি লাগু হচ্ছে কী না, সেদিকেও নজর থাকবে দলগুলির।

পাশাপাশি দলগুলি নজরে রাখবে কোভিড বিধি মেনে হাসপাতালগুলিতে বেড রয়েছে কী না। সেখানে ভেন্টিলেটার থেকে অক্সিজেনের বন্দোবস্ত নিয়েও পরিস্থিতির দিকে নজর রাখা হবে বলে জানা গিয়েছে। কোভিড ম্যানেজমেন্ট নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আর তাকে নজরে রেখেই কেন্দ্রের পাঠানো এই দলগুলি করোনায় জর্জরিত ৩ রাজ্যে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+