কোভিডে মৃতদের আত্মীয়দের ক্ষতিপূরণের গাইডলাইন ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র
কোভিডে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবার বা আত্মীয়কে ক্ষতিপূরণের ইস্যু নিয়ে গাইডলাইন তৈরির করার জন্য আরও ৪ সপ্তাহের সময়সীমা চেয়ে নিল কেন্দ্র। এদিন এই ইস্যুতে কেন্দ্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। আরও এক মাসের সময়সীমা চেয়ে নিয়ে আপাতত এই ইস্যুতে গাইডলাইন তৈরির কাজে ফোকাস বাড়াতে চলেছে মোদী সরকার ।

গত ৩০ জুন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফ ইন্ডিয়াকে এক নির্দেশে সুপ্রিম কোর্টে জানিয়ে দেয় কোভিডে মৃতদের পরিবারকে বা আত্মীয়দের ছয় সপ্তাহের মধ্যে একটি ক্ষতিপূর্ণ সম্পর্কীয় গাইডলাইন দিতে হবে। সেই মর্মে এদিন ৪ সপ্তাহের সময়সীমা চেয়ে নিয়েছে কেন্দ্র। কেন্দ্র এদিন এক আবেদন পত্রে জানিয়েছে যে, ওই গাইডলাউন নির্মাণের কাজ আপাতত শেষের পথে। তবে গোটা বিষয়টিতে আরও গভীরতার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনার জন্যই তারা সময়সীমা বাড়িয়ে নিতে চাইছে।
কোভিড আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় ক্ষতিপূরণ দেওয়া ঘিরে কার্যত সমস্ত দিক কাজ এখনও চলছে বলে জানিয়েছে কেন্দ্র। তবে তার চড়ান্ত রূপ আসার আগে কয়েকটি বিষয় সরকার খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে। আবেদনে কেন্দ্র জানিয়েছে, এই মর্মে হঠকারিতা করে কোনও দিকে এগিয়ে গেলে, তা পরিণামে ভালো ফল নাও দিতে পারে। তার জন্যই চাওয়া হয়েছে সময়সীমা।
এর আগে , ৩০ জুনের নির্দেশে সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে যে , কোভিডে মৃতদের সার্টিফিকেটে সহজে লেখা থাকতে হবে মৃত্যুর কারণ। 'কোভিডে মৃত্যু' এই শব্দটি স্পষ্ট করে লেখা থাকতে হবে ডেথ সার্টিফিকেটে। তবে ক্ষতিপূরণের পদ্ধতি , বা অর্থ কী হতে পারে সেবিষয়ে যে শীর্ষ আদালত কোনও বক্তব্য রাখবে না , তা আগেই জানানো হয়। পরিস্থিতি, প্রস্তুতি সম্পর্কে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরকেই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে বলেও জানানো হয়েছিল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications