গোহত্যা রুখতে কেন্দ্রের নয়া কৌশল, জারি হল নতুন নিয়ম
এবার থেকে শুধুমাত্র কৃষি জমির মালিকদের কাছেই গরু বিক্রি করা যাবে
গোহত্যা বন্ধ করতে নয়া কৌশল কেন্দ্রীয় সরকারের। এবার থেকে শুধুমাত্র কৃষি জমির মালিকদের কাছেই গরু বিক্রি করা যাবে। পশু সংক্রান্ত ব্যাবসার ক্ষেত্রে এই নতুন রেগুলেশন চালু করা হয়েছে। আর এই নয়া নিয়মেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর কেন্দ্রীয় সরকার দলীয় নীতিকে কার্যকর করার উদ্যোগ নিল।
বৃহস্পতিবার গো নিরাপত্তা সংক্রান্ত প্রথম কেন্দ্রীয় রেগুলেশনেকে সামনে রেখে, পশু নিরাপত্তার নামে এক নেটিফিকেশন জারি করা হয়। এর নেপথ্যে রয়েছে দেশে জুড়ে গোহত্যার অভিযোগে একের পর এক হিংসার ঘটনা। এক সর্বভারতীয় ইংরাজী সংবাদপত্রে এক প্রতিবাদেন এই তথ্য উঠে এসেছে।

এদিকে, কেন্দ্রের এই নতুন নিয়ম অনুযায়ী, গরু কেবলমাত্র তাদেরই বিক্রি করা যাবে, যারা কৃষিজমির মালিক বা কৃষিকাজের সঙ্গে জড়িত। এজন্য প্রয়োজনীয় নথি না দেখাতে পারলে , গরুবিক্রি করা আইনত অপরাধ বলে মনে করা হবে। পাশপাশি, বাচ্চা পশু বা অসুস্থ পশুকে কিছুতেই বিক্রি করা যাবে না। এছাড়াও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জতিক সীমান্তের কাছাকাছি(৫০ কিলোমিটারের মধ্য়ে) দেশের মধ্যে কোথাও পশু-হাট(বাজার) থাকলে সেখানেও বিক্রি করা যাবেনা গবাদি পশু। পাশাপশি, রাজ্যের বাইরে কোনও পশুকে নিয়ে যেতে গেলেও বিশেষ অনুমতি লাগবে প্রশাসনের তরফে।
উল্লেখ্য, পয়লা এপ্রিল রাজস্থানে, এরপর আসামে গোহত্যাকে কেন্দ্র করে এমনিতেই ছড়িয়েছে হিংসার আগুন। এদিকে, বৃহস্পতিবার রাতেও গোরক্ষকদের তাণ্ডবে উত্তাল হয়ে ওঠে ওড়িশার ভুবনেশ্বর স্টেশন। সব মিলিয়ে পরিস্থিতি কোনদিকে এগোয় এখন সেটাই দেখার।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications