Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'গো করোনা গো' স্লোগান খ্যাত কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অথওয়ালে কোভিড আক্রান্ত

'গো করোনা গো' স্লোগান খ্যাত কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অথওয়ালে করোনা আক্রান্ত

দেশে করোনা আক্রমণের প্রথমের দিকে একটি স্লোগান কার্যত ভাইরাল হয়ে গিয়েছিল , তা হল ' গো করোনা গো'। আর কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অথওয়ালে সেই স্লোগান তুলে হাতেল মোমবাতি নিয়ে সরবও হয়েছিলেন।

 গো করোনা গো স্লোগান খ্যাত কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অথওয়ালে করোনা আক্রান্ত

সেই রামদাস অথওয়ালে এদিন করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট জানিয়েছেন।গতকালই মুম্বইতে রামদাস অথওয়ালের রাজনৈতিক পার্টিতে যোগ দেন অভিনেত্রী পায়েল ঘোষ। যে বাঙালি অভিনেত্রী অনুরাগ কশ্যপের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন। সেই অভিনেত্রী রামদাস অথওয়ালের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দেন। এরপর আজ খবর আসে কেন্দ্রীয় মন্ত্রী অথওয়ালে করোনা আক্রান্ত।

এদিন মরাঠা এই মন্ত্রীকে মুম্বইয়ের বম্বে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আপাতত দক্ষিণ মুম্বইয়ের ওই হাসপাতালে ভর্তি। প্রসঙ্গ, গতকালই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার করোনা আক্রান্ত হন। তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+