নয়া চাল মোদী-শাহর! মিশন ২০১৯-এ নতুন জোটসঙ্গীর খোঁজে মুখ্যমন্ত্রিত্বের টোপ বিজেপির
রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ছেড়েছে আগেই।
রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ছেড়েছে আগেই। এবার তার পাল্টা দিতে বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেসের জগন্মোহন রেড্ডিকে মুখ্যমন্ত্রিত্বের টোপ দেওয়া হল। এনডিএ-র এক সঙ্গীই বিজেপি-জোটের হয়ে আসরে নামল। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে মুখ্যমন্ত্রিত্বের টোপ দিলেন জগন্মোহনকে।

রাখঢাক না করেই রিপাবলিক পার্টির রামদাস আটাওয়ালে জগন্মোহনের উদ্দেশে বলেন, আপনি এনডিএ-তে যোগ দিন। তাহলে আপনাকে সমর্থন করবে রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া। এবং ২০১৯-এর লোকসভা ভোটের পর আপনিই হবেন অন্ধ্রপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী। বিজেপি, রিপাবলিক পার্টি ও ওয়াইএসআর কংগ্রেস এক হলে আপনার মুখ্যমন্ত্রীর পথও পরিষ্কার হয়ে যাবে।
এক সাংবদিক সম্মেলনে রামদাস আটাওয়ালে এমন কথাও বলেছেন, অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের তকমা দেওয়ার বিষয়টি নিয়ে তিনি নিজে আলোচনা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। উল্লেখ্য, এই দাবিতে সহমত না হওয়াতেই অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন। ফের সেই দাবি উত্থাপন করেই অন্য জোটের রাস্তা খোলার উদ্যোগ শুরু হল অন্ধ্রপ্রদেশে।
এদিন আটাওয়ালে বলেছেন, চন্দ্রবাবু নাইডু এনডিএ ছেড়েছেন। তিনি ২০১৯-এই বুঝতে পারবেন কী ভুল তিনি করেছেন। তাঁকে চড়া দাম দিতে হবে। এদিন তাঁকেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন রামদাস আটাওয়ালে। টিডিপির পক্ষে জানানো হয়েছে, তিনি এদিন স্পষ্ট করে দিয়েছেন, চন্দ্রবাবু নাইডু সরে দাঁড়ানোর কারণেই তাঁর টোপ জগন্মোহনকে।

টিডিপির বক্তব্য, তলে তলে জগন্মোহনের সঙ্গে সেটিং করতে চাইছে বিজেপি। তার কারণ ২০১৯-এর লোকসভা ভোটের আগে শক্তি বাড়ানোই উদ্দেশ্য বিজেপি জোটের। মানুষ সব বুঝতে পারছেন। আসন্ন লোকসভা ভোটেই এর জববা পেয়ে যাবে বিজেপি ও বিজেপির জোট-সঙ্গীরা। ২০১৯-এ বিজেপি নাটক সুপার ফ্লপ হবে।
বিজেপি জোট-সঙ্গীরা একে একে ছেড়ে যাচ্ছেন। এই অবস্থায় নতুন সঙ্গী পেলে বিজেপির সুবিধাই হয়। এককভাবে এবার লড়াই কঠিন হচ্ছে ধরে নিয়েই নতুন জোটসঙ্গীর চেষ্টাও করে চলেছেন মোদী-শাহরা। সেইসঙ্গে পুরনো সঙ্গীদের বুঝিয়ে ফেরানোরও উদ্যোগ নেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications