আগামী কয়েক মাসের মধ্যেই করোনা টীকা পাবেন ৩০ কোটি ভারতীয়! প্রস্তুতি তুঙ্গে

মঙ্গলবারই দিল্লি, পশ্চিমবঙ্গ সহ দেশের 8 রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের নিয়ে কোরোনার রিভিউ মিটিং করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত ভবিষ্যতে আসতে চলা করোনা ভ্যাকসিন বণ্টন নিয়ে আলোচনা করতেই সেই বৈঠক ডাকা হয়েছিল। সেখানেই রাজ্য-কেন্দ্র হাতে হাত মিলিয়ে ভ্যাকসিন প্রয়োগ ইস্যুতে আলোচনা হয়।

৩০ কোটি মানুষের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগ হবে

৩০ কোটি মানুষের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগ হবে

জানা গিয়েছে আগামী বছরের জুলাইয়ের মধ্যেই দেশের ২৫ থেকে ৩০ কোটি মানুষের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগের ব্যবস্থা করার প্রস্তুতি সারছে কেন্দ্র। এর লক্ষ্যে কেন্দ্র ৫০ থেকে ৬০ কোটি ভ্যাকসিনের ডোজ আনার ব্যবস্থা করবে কেন্দ্র। এর লক্ষ্যে কেন্দ্র-রাজ্য সমন্বয় অত্যন্ত জরুরি হতে চলেছে।

কবে সেই ভ্যাকসিন আসবে তা এখনই স্পষ্ট নয়!

কবে সেই ভ্যাকসিন আসবে তা এখনই স্পষ্ট নয়!

মঙ্গলবারের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছেন, যে করোনার বিরুদ্ধে প্রথম সারিতে লড়াই করা যোদ্ধাদের সবার আগে ভ্য়াকসিন দেওয়া হবে৷ তবে, কবে সেই ভ্যাকসিন আসবে তা এখনই স্পষ্ট করে কিছু জানাননি তিনি৷ প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের কাছে করোনার ভ্য়াকসিন পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য়৷

ভ্যাকসিন দ্রুত সরকারের হাতে চলে আসবে

ভ্যাকসিন দ্রুত সরকারের হাতে চলে আসবে

অবশ্য সেই ভ্যাকসিন কতদিনে আসবে তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়ে দেন প্রধানমন্ত্রী মোদী৷ তবে তিনি আশ্বাস দিয়েছেন, ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যে সব সংস্থা ভ্যাকসিন তৈরির কাজ করছে, তাদের প্রায় সবার ভ্য়াকসিন তৈরির কাজ শেষ পর্যায়ে চলে এসেছে৷ তাই গবেষণার কাজ শেষ হলেই, ভ্যাকসিন দ্রুত সরকারের হাতে চলে আসবে৷

করোনার ভ্যাকসিন কীভাবে দেওয়া হবে সাধারণ মানুষকে?

করোনার ভ্যাকসিন কীভাবে দেওয়া হবে সাধারণ মানুষকে?

করোনার ভ্যাকসিন কীভাবে দেওয়া হবে সাধারণ মানুষকে? এই প্রশ্ন থেকেই যাচ্ছে৷ এনিয়ে ইতিমধ্যে বেশ কয়েকি রাজ্য় রূপরেখা তৈরি করছে রাজ্যগুলি। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্য়কর্মী এবং ৫০-এর বেশি বয়স ও কোমর্বিডিটি রয়েছে এমন মানুষজনকে প্রাধান্য দেওয়া হবে। এর লক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কমিটিও গঠন করবে বলে জানা গিয়েছে।

তিন ধাপে করোনার ভ্যাকসিনেশনের কাজ করা হতে পারে

তিন ধাপে করোনার ভ্যাকসিনেশনের কাজ করা হতে পারে

তিন ধাপে করোনার ভ্য়াকসিনেশনের কাজ করা হতে পারে। প্রথম পর্যায়ে চিকিৎসক ও স্বাস্থ্য় কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে৷ দ্বিতীয় ধাপে ভ্য়াকসিন পাবেন যাঁরা জরুরি পরিষেবা ও সামগ্রী সরবরাহ করেন এবং তৃতীয় ধাপে বয়স ও চাহিদা অনুযায়ী কোরোনার ভ্য়াকসিনেশন করানো হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

ভারতের বর্তমান করোনা পরিস্থিতি

ভারতের বর্তমান করোনা পরিস্থিতি

এরই মধ্যে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৯২ লক্ষের গণ্ডি ছাড়াল। এদিকে, কয়েকটি রাজ্যে কোরোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে৷ তার মধ্যে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, রাজস্থান, উত্তরপ্রদেশ, পঞ্জাব ও হিমাচলপ্রদেশ রয়েছে৷ রাজস্থান সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে নাইট কারফুর৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+