Centre Rejects Rohingya Right: রোহিঙ্গাদের ভারতে প্রবেশ অবৈধ, নিরাপত্তার শঙ্কা থাকছে! জানাল কেন্দ্র
Centre Rejects Rohingya Right: বিশ্বের সবথেকে বেশি জনসংখ্যার দেশ ভারত! উন্নয়নশীল দেশও বটে। এই অবস্থায় ভারতের নাগরিকরদেরই অগ্রাধিকার দেওয়া হবে। সুপ্রিম কোর্টে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, ভারতে রোহিঙ্গাদের অভিবাসন জাতীয় নিরাপত্তার উপর গুরুতর প্রভাব ফেলবে বলেও আশঙ্কা।
এই অবস্থায় রোহিঙ্গাদের ভারতে প্রবেশ সম্পূর্ণ অবৈধ বলেও (Centre Rejects Rohingya Right) সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় উল্লেখ বলে জানা গিয়েছে।দেশের বভিভিন্ন জেলে বন্দি রোহিঙ্গাদের ছেড়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলায় সম্প্রতি হলফনামা জমা দেয় কেন্দ্রীয় সরকার। আর সেই হলফনামায় রোহিঙ্গাদের নিয়ে মোদী সরকারের অবস্থান উঠে এসেছে।

শুধু তাই নয়, ভারতে বসবাসকারী রোহিঙ্গারা কোনও মৌলিক অধিকার দাবি করতে পারে না বলেও দাবি সরকারের। এমনকি ভারতে আসা রোহিঙ্গাদের বিদেশি হিসাবেও গ্রহণ করা যাবে না বলেও দাবি করা হয়েছে হলফনামায়। কেন্দ্রের দাবি, একজন বিদেশী ২১ অনুচ্ছেদের অধীনে জীবন এবং স্বাধীনতার অধিকার ভোগ করে।
কোনও ভাবেই স্থায়ী বসবাস কিংবা বসতি স্থাপনের মৌলিক অধিকার দাবি করতে পারে না। ভারতীয়দের জন্য এই অধিকারের কথা বলা হয়েছে বলেও এদিন কেন্দ্রের তরফে জমা দেওয়া হলফনামায় (Centre Rejects Rohingya Right) দাবি করা হয়েছে। ভারতে বিভিন্ন সময় যেভাবে রোহিঙ্গারা ঢুকেছে তাও উল্লেখ করা হয়েছে।
সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কেন্দ্রের আরও দাবি, এভাবে অনুপ্রবেশ কখনও ভালো নয়। বিপদ ডেকে আনতে পারে বলেও দাবি করা হয়েছে। শীর্ষ আদালতে জমা দেওয়া এহেন হলফনামা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বলে রাখা প্রয়োজন, বিশ্বের একাধিক দেশের কাছে রোহিঙ্গা বড় চ্যালেঞ্জ।
কখনও সমুদ্র পেরিয়ে তো কখনও সীমান্তে নজর এড়িয়ে বিভিন্ন দেশে ঢুকছে রোহিঙ্গারা। ভারতের কাছেও তা বড় চ্যালঞ্জ। যদিও রোহিঙ্গা মুসলিমরা উদ্বাস্তু নয়, অবৈধ অভিবাসী বলে দাবি করে আসছে মোদী সরকার। এমনকি ২০১৭ সালের একটি হিসাব উল্লেখ করে সরকার একটা সময় জানায় যে, ভারতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা মানুষের বাস রয়েছে।
যদিও এখন তা অনেকটাই বেড়ে গিয়েছে বলে শঙ্কা। বিশেষ করে বাংলা সহ সীমান্ত রাজ্যগুলি পেরিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ((Centre Rejects Rohingya Right) নিয়ে বিশেষ সতর্ক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। এই অবস্থায় কেন্দ্রের মনোভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications