Aadhaar, PAN card deta leak: আধার-প্যান কার্ডের ব্যক্তিগত তথ্য ফাঁস! 'সার্জিকাল স্ট্রাইক' চালাল মোদী সরকার
Aadhaar, PAN card deta leak: ফের একবার দেশের নাগরিকদের প্যান এবং আধার কার্ডের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ। আর সেই অভিযোগে বেশ কিছু ওয়েবসাইট ব্লক করে দেওয়া হল। এমনটাই জানিয়েছেন শীর্ষ এক আধিকারিক। ভারত সরকারের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এই বিষয়ে নির্দিষ্ট কিছু অভিজগভ পায়।
আর এরপরেই ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) এই ওয়েবসাইটগুলিতে পরীক্ষা চালায়। আর তাতে সুরক্ষা সংক্রান্ত বেশ কিছু ত্রুটি সামনে আসে। আর এরপরেই কেন্দ্রীয় সরকার রাতারাতি ওই সমস্ত ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে (Aadhaar, PAN card deta leak) ।

Aadhaar, PAN card deta leak: ডেটা বিক্রির অভিযোগ!
দেশের নাগরিকদের পরিচয়পত্র হিসাবে প্যান এবং আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ। এই অবস্থায় এহেন পদক্ষে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ওই আধিকারিক জানিয়েছেন, ওই সমস্ত ওয়েবসাইট নাগরিকদের প্যান এবং আধার কার্ডের ব্যক্তিগত তথ্য প্রকাশ করছে। এমনকি ডেটা বিক্রির অভিযোগও আছে। এরপরেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হয়। দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর সরকার, মন্তব্য শীর্ষ ওই আধিকারিকের। এরপরেই ওয়েবসাইটগুলিকে খতিয়ে দেখা হয়। আর তা খতিয়ে দেখেই ব্যবস্থা বলে দাবি।
Aadhaar, PAN card deta leak: পুলিশে অভিযোগ দায়ের
বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার আইন, 2016 এর অধীনে আধার সম্পর্কিত তথ্য প্রকাশ করা যায় না। আর এই অভিযোগেই পুলিশে অভিযোগ জানানো হয়েছে। বয়ানে দাবি, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই আধার, প্যান কার্ড সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনা হচ্ছিল।
ঘটনার পরেই সাইবার বিশেষজ্ঞরা নড়েচড়ে বসেছে। তথ্য ফাঁস রুখতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলেই খবর। প্রকাশিত খবর অনুযায়ী, একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জানাচ্ছেন, স্টার হেলথ ইন্স্যুরেন্সের মতো সংস্থার এক্সিকিউটিভরা ৩.১ কোটি গ্রাহকের ডেটা বিক্রি করেছেন। যা একেবারে ভয়ঙ্কর।
তবে দেশর মানুষের প্যান এবং আধার কার্ডের তথ্য ফাঁস হওয়া নতুন কিছু না। বিভিন্ন সময় তা ফাঁসের অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে করোনা ভ্যাকসিন নেওয়ার সময় কো-উন অ্যাপ থেকে দেশের মানুষের বড় অংশের ডেটা লিক হয়ে গিয়েছে। যা নিয়ে কম বিতর্কের মধ্যে পড়তে হয়নি কেন্দ্রীয় সরকারকে। যদিও সরকারের দাবি ছিল, এমন কিছুই ঘটেনি। সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার প্যান এবং আধার কার্ডের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications