এবার থেকে বেসরকারি ল্যাবেও করোনার পরীক্ষা, রাজ্যের ৫ টি ল্যাবকে অনুমতি
এবার থেকে বেসরকারি ল্যাবেও করোনার পরীক্ষা, রাজ্যের ৫ টি ল্যাবকে অনুমতি
দেশব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে দিনের পর দিন। চাপ বাড়ছে সরকারি পরীক্ষা কেন্দ্রগুলির ওপর। তাই বেসরকারি ল্যাবগুলিকেও অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। সেই তালিকায় রয়েছে রাজ্যের পাঁচটি ল্যাব। যেগুলি সবই কলকাতার।

দেশব্যাপী ৭৯ টি ল্যাবকে অনুমতি
দেশব্যাপী ৭৯ টি ল্যাবকে করোনা ভাইরাস পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আইসিএমআর-এর নির্দেশিকা অনুযায়ী ইতিমধ্যেই এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। তবে এও জানানো হয়েছে আইসিএমআর-এর দেওয়া তালিকায় ল্যাবগুলির পরিকাঠামো রাজ্য সরকার খতিয়ে দেখার পরেই অনুমতি দেবে।

বেঁধে দেওয়া হয়েছে পরীক্ষার খরচ
বেসরকারি ল্যাবগুলিতে পরীক্ষার খরচ বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে ল্যাবগুলি পরীক্ষার জন্য সর্বোচ্চ সাড়ে চারহাজার টাকা নিতে পারবে। এরমধ্যে স্ক্রিনিং-সহ প্রাথমিক খরচ ধরা হয়েছে দেড় হাজার টাকার মতো। আর চূড়ান্ত পরীক্ষার জন্য খরচ ধরা হয়েছে তিন হাজার টাকা।

বিনামূল্য পরীক্ষা করার জন্য আবেদন
যদিও বেসরকারি ল্যাবগুলিকে পরীক্ষা বিনামূল্যে করার জন্য আবেদন করা হয়েছে। পাশাপাশি এব্যাপারে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের ব্যাপারেও সওয়াল করা হয়েছে।

রাজ্যের যেসব ল্যাবকে অনুমতি
তালিকায় রয়েছে রাজ্যের পাঁচটি ল্যাব। সেগুলি হল,
১)অ্যাপলো গ্লিনিগ্যালস হাসপাতাল
২) এনআরএল লিমিটেড রেফারেন্স ল্যাব, সল্টলেক, কলকাতা
৩) এসআরএল লিমিটেড ফর্টিস হাসপাতাল, ৭৩০ আনন্দপুর, ইএম বাইপাস, কলকাতা
৪) সুরক্ষা ডায়াগনস্টিকস, নিউ টাউন
৫) মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল












Click it and Unblock the Notifications