সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচনেও প্রভাব বিস্তার করতে চায় কেন্দ্র, কী নতুন প্রস্তাব কেন্দ্রীয় আইনমন্ত্রীর

কী নতুন প্রস্তাব কেন্দ্রীয় আইনমন্ত্রীর

রাজ্যে যখন বিচারপতি রাজশেখর মান্থাকে নিয়ে তোলপাড় চলছে। ঠিক তখনই সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে হস্তক্ষেপ করতে চায় কেন্দ্র। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখে জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের কলেজিয়ামে যেন কেন্দ্রের একজন করে প্রতিনিধি রাখা যায়। তাতে বিচারপতি নিয়োগে স্বচ্ছতা বজায় থাকবে বলে জানিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচনেও প্রভাব বিস্তার করতে চায় কেন্দ্র, কী নতুন প্রস্তাব কেন্দ্রীয় আইনমন্ত্রীর

কেন্দ্রীয় আইনমন্ত্রীর লেখা এই চিঠির কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েেছ রাজনৈতিক মহলে। বিরোধীরা সরব হয়েছেন কেন্দ্রীয় আইন মন্ত্রীর এই চিঠি নিয়ে। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন যে কেন্দ্র এবার বিচার ব্যবস্থার উপরেও প্রভাব বিস্তার করতে চাইছে। সেকারণেই বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রতিনিধি পাঠাতে চাইছে তারা। ন্যাশনাল জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিটিতে কেন্দ্রীয় প্রতিনিধি থাকার অর্থই হল কেন্দ্রের প্রভাব তৈরি করা বিচার ব্যবস্থার উপর প্রভাব তৈরি করতে চাইছে।

এদিকে গত কয়েকদিন ধরে রাজ্যে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থাকে নিয়ে তুমুল শোরগোল চলছে। তাতে বিচারপতি রাজশেখর মান্থার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে আইনজীবীদের একাংশ। এই নিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। বিচারপতি মান্থা অভিযোগ করেছেন বিচার ব্যবস্থার উপরে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন শাসক দলের মদতেই বিচারপতির নামে পোস্টার দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+