বিদেশি সহায়তায় ১৫,৮০১টি অক্সিজেন সিলিন্ডার ও ৫.৫ লক্ষ রেমডিসিভির পেয়েছে ভারত
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। অক্সিজেনের অভাব বড় হয়ে দেখা দিয়েছে দেশে। এই অবস্থায় বিদেশি সহায়তা হিসাবে ১৫,৮০১টি অক্সিজেন সিলিন্ডার পেয়েছে ভারত। সেইসঙ্গে ৫.৫ লক্ষ রেমডেসিভির পেয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। অক্সিজেনের অভাব বড় হয়ে দেখা দিয়েছে দেশে। এই অবস্থায় বিদেশি সহায়তা হিসাবে ১৫,৮০১টি অক্সিজেন সিলিন্ডার পেয়েছে ভারত। সেইসঙ্গে ৫.৫ লক্ষ রেমডিসিভির পেয়েছে। কেন্দ্রের তরফে সোমবার বিদেশি সহায়তার এই তথ্য জানানো হয়েছে।

কেন্দ্র জানিয়েছে, ১৯টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, ১১৩২১টি অক্সিজেন কনসেনট্রেটর, ১৫৮০১টি অক্সিজেন সিলিন্ডার এবং প্রায় ৫.৫ লক্ষ রেমডিসিভির মিলেছে। ২৭ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তা বিতরণ বা প্রেরণ করা হয়েছে।
সরকার বিভিন্ন দেশ ও সংস্থার কাছ থেকে করোনা মোকাবিলায় মেডিকেল সরবরাহ ও সরঞ্জামের জন্য আন্তর্জাতিক সহযোগিতা পেতে শুরু করেছে। গত ২৭ এপ্রিল থেকে সেই সহযোগিতা আসছে। একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে বিভিন্নমন্ত্রক এবং বিভাগগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আগত বৈশ্বিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য একযোগে সহযোগিতা করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
এতে বলা হয়েছে যে, ২৭ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত মোট ১১৩২১টি অক্সিজেন কনসেন্ট্রেটর, ১৫৮০১টি অক্সিজেন সিলিন্ডার, ১৯টি অক্সিজেন প্ল্যান্ট, ৭৪৭০টি ভেন্টিলেটর এবং প্রায় ৫.৫ লক্ষ রেমডেসিভির প্রেরণ করা হয়েছে। ১৫-১৬ মে অস্ট্রেলিয়া, রোমানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কাজাখস্তান, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (জার্মানি, পর্তুগাল, স্লোভেনিয়া), কাতার, কুয়েত, আইসিবিএফ (কাতার), ব্রিটিশ অক্সিজেন সংস্থা এবং মেডিকেল এইড (ইউকে) থেকে সেইসব পাঠানো হয়েছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications