২০২৩ থেকে সিবিএসই-র প্রশ্নে বড় পরিবর্তন! একনজরে বোর্ডের প্রস্তাব
প্রশ্নের ধরনে বড় পরিবর্তন আনতে চলেছে সিবিএসই। দশম ও দ্বাদশ শ্রেণিতে ২০২৩ থেকে এই পরিবর্তন আসতে চলেছে।
প্রশ্নের ধরনে বড় পরিবর্তন আনতে চলেছে সিবিএসই। দশম ও দ্বাদশ শ্রেণিতে ২০২৩ থেকে এই পরিবর্তন আসতে চলেছে। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল সমালোচনা, বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা বৃদ্ধি করতেই এই ভাবনা বলে জানা গিয়েছে।

সময়ের প্রয়োজনের পাশাপাশি দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই পরিবর্তন জরুরি। স্কুল শিক্ষা সংক্রান্ত অ্যাসোচেমের এক অনুষ্ঠানে এই কথা বলেছেন, সিবিএসসির সচিব অনুরাগ ত্রিপাঠী। তিনি বলেছেন, এই বছরে দশম শ্রেণিতে শিক্ষার্থীরা ২০ শতাংশ অবজেকটিভ প্রশ্ন এবং ১০ শতাংশ ক্রিয়েটিভ প্রশ্ন পাচ্ছেন। কিন্তু ২০২৩ সাল নাগাদ দশম ও দ্বাদশ শ্রেণির সমস্ত প্রশ্নই ক্রিয়েটিভ, ইনোভেটিভ এবং ক্রিটিক্যাল চিন্তাভাবনার ওপর করা হবে।
তিনি আরও বলেন, ভোকেশনাল অর্থাৎ বৃত্তিমূলক বিষয়গুলি কর্মসংস্থানের অভাব, নিম্ন মূল্য এবং বাজারের স্থিতিশীলতার অভাবে গুরুত্ব হারিয়েছে।
তিনি আরও বলেন, স্কুলে পরিকাঠামো, শিক্ষক, পিতা-মাতা এবং ছাত্রছাত্রীদের মধ্যে যথাযথ যোগসূত্র এবং বন্ধনকে আরও উৎসাহিত করার প্রয়োজন রয়েছে। তিনি বলেছেন, স্কুলগুলিকে অবশ্যই সেই শিক্ষকদের আরও বেশি করে সময় ব্যয় করতে হবে, যাঁদের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন রয়েছে। তাঁদেরকে তিন থেকে ছয় মাসের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলেছেন তিনি। যাতে সেই শিক্ষকরা আরও বেশি করে সমালোচনা মূল্ক চিন্তাভাবনা এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে পারেন।
নতুন শিক্ষানীতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, এর লক্ষ্য হল বৃত্তিমূলক শিক্ষা এবং মূল বিষয়গুলির মধ্যে ব্যবধান পূরণ করা। নতুন শিক্ষানীতিতে সুপার করা হয়েছে বৃত্তিমূলক বিষয়গুলি পাঁচটি বিষয়েপর অংশ হওয়া উচিত। এটা একটা ভাল পদক্ষেপ হবে বলেও মনে করেন তিনি। নতুন শিক্ষানীতিতে শৈশবকালীন যত্ন, শিক্ষক প্রশিক্ষণ, বৃত্তিমূলক শিক্ষার প্রচারের মতো বিভিন্ন দিকগুলিতেও নজর দেওয়া হয়েছে। তবে এটার বাস্তবায়ন প্রক্রিয়াটা একটা চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেছেন তিনি।
সিবিএসই-র ডিরেক্টর বিশ্বজিৎ সাহা বলেছেন, ভারতের স্কুলগুলিকে ছাত্রছাত্রীদের দক্ষতার ওপর নজর দিতে হবে।
-
কালীঘাটের পর দক্ষিণেশ্বর! জ্ঞানেশ কুমার পৌঁছতেই মন্দির চত্বরে কালো পতাকা হাতে বিক্ষোভ, কী দাবি বিক্ষোভকারীদের? -
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ -
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের












Click it and Unblock the Notifications