CBSE দশম শ্রেণির ফলাফল আজ কখন প্রকাশিত হবে, কোথায় জানবেন, জানুন খুঁটিনাটি তথ্য
সিবিএসই এদিন দশম শ্রেণির ফলাফল প্রকাশ করবে। সম্ভবত সকাল ১১টা নাগাদ ফলাফল ঘোষণা করা হবে।
সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এদিন দশম শ্রেণির ফলাফল প্রকাশ করবে। সম্ভবত সকাল ১১টা নাগাদ ফলাফল ঘোষণা করা হবে। দশম শ্রেণির পরীক্ষায় বসা ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক ছিল না। তা সত্ত্বেও ১৬ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় বসে।
এবছর ফলাফল প্রকাশের পর বিজ্ঞান, বাণিজ্য নাকি কলা বিভাগ, কোনটা নিয়ে আগামিদিনে পড়া হবে তা নির্বাচন করতে হবে পড়ুয়াদের। এই পরীক্ষায় যে গ্রেড পাবে তার উপরেই পছন্দের বিষয় পড়ার সুযোগ পাবে পড়ুয়ারা।

সিবিএসই বোর্ড ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের কোর্স সহ নানা বিষয়ে কাউন্সেলিং শুরু করেছে, আগামিদিনে আরও ছাত্রছাত্রীকে কাউন্সেলিং করা হবে। আগামী ১১ জুন পর্যন্ত কাউন্সেলিং চলবে।
ছাত্রছাত্রীরা Cbseresults.nic.in অথবা cbse.nic.in-এ গিয়ে নিজেদের ফলাফল জানতে পারবেন। মার্কশিট স্কুলে গিয়ে আনতে হবে। ফলাফল ঘোষণার সময় মার্কশিট আনতে যাওয়ার সময় বলে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications